প্রকাশ পেল ‘পুষ্পা টু’ সিনেমার প্রথম পোস্টার

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রকাশ পেল ‘পুষ্পা টু’ সিনেমার প্রথম পোস্টার
শনিবার, ৮ এপ্রিল ২০২৩



প্রকাশ পেল ‘পুষ্পা টু’ সিনেমার প্রথম পোস্টার

আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা অভিনীত সিনেমা ‘পুস্পা’। ২০২১ সালে মুক্তির পর ব্যাপক সাড়া পেয়েছিল সিনেমাটি। রীতিমতো ঝড় তুলেছিল বক্সঅফিসে। আবারও ধামাকা নিয়ে আসছেন দক্ষিনের জনপ্রিয় এই অভিনেতা।

সম্প্রতি প্রকাশ পেয়েছে ‘পুষ্পা টু: দ্য রুল’ সিনেমার প্রথম পোস্টার। মূলত অভিনেতার জন্মদিন উপলক্ষেই এই পোস্টারটি প্রকাশ করা হয়েছে।

আর সেই পোস্টারে আল্লু অর্জুনের লুক দেখে রীতিমতো চমকে উঠেছেন নেটিজেনরা। আসলে কী হতে চলেছে এর দ্বিতীয় কিস্তিতে!

ওই পোস্টারে দেখা যায়, অভিনেতার শরীরে লেবুর মালা, ফুলের মালা, চন্দন এবং গলায় ভারী গয়না। হাতে চুড়ি, নীল শাড়ি এবং সারা শরীর ও মুখে নীল রঙ।

আর তার ডান হাতে রয়েছে বন্দুক। তার এমন লুক দেখে নেটিজেনরা আন্দাজ করেই নিয়েছেন এবার আরও বড় কিছু হতে চলেছে পুস্পা টুতে।

হিন্দিসহ তামিল, তেলেগু, মালায়লাম এবং কন্নড় ভাষায় মুক্তি পাবে ‘পুষ্পা টু’। সিনেমায় আল্লু অর্জুন ছাড়া আরও অভিনয় করেছেন রাশমিকা মান্দানা এবং ফাহাদ ফাসিল। চলতি বছরের শেষে অথবা আগামী বছরে মুক্তি পাবে সিনেমাটি।

খবর : হিন্দুস্তান টাইমস

বাংলাদেশ সময়: ১২:০৬:৩২   ৩৬৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
শুধু গাছ লাগালেই হবে না, পরিচর্যাও করতে হবে: মামুন মাহমুদ
হকার পুনর্বাসনে রেললাইনের পাশে নাসিকের কাজে রেলওয়ের বাধা
শেখ হাসিনার বক্তব্য দেওয়ার প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল ভারত
আলফাডাঙ্গায় সাংবাদিককে প্রাণনাশের হুমকির প্রতিবাদে প্রতিবাদ সভা
বোয়ালমারীতে বিদ্যালয়ের অতিরিক্ত লোহার মালামাল টেন্ডার ছাড়াই বিক্রি, উদ্ধার করল প্রশাসন
সরিষাবাড়ীতে সংরক্ষিত ইউপি সদস্য ও বৃদ্ধ বাবাকে পেটানোর অভিযোগ
মাদারীপু‌রের ​কালকিনি আলীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান জেলা শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত
প্যারালিগ্যালদের কাজ জনসেবার গুরুত্বপূর্ণ দায়িত্ব: আইনমন্ত্রী
ব্ল্যাক বেঙ্গল ছাগলসহ কৃষিপণ্য আমদানিতে আগ্রহী মালয়েশিয়া

News 2 Narayanganj News Archive

আর্কাইভ