হত্যা মামলায় গ্রেপ্তার এড়াতে ১৪ বছর পলাতক, অবশেষে ধরা

প্রথম পাতা » চট্টগ্রাম » হত্যা মামলায় গ্রেপ্তার এড়াতে ১৪ বছর পলাতক, অবশেষে ধরা
শনিবার, ৮ এপ্রিল ২০২৩



হত্যা মামলায় গ্রেপ্তার এড়াতে ১৪ বছর পলাতক, অবশেষে ধরা

নোয়াখালীর কবিরহাটে হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. রাসেলকে (৩৫) ১৪ বছর পর গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার রাজধানীর কেরানীগঞ্জের ধোলাইখাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-২- এর একটি আভিযানিক দল।

গ্রেপ্তারকৃত রাসেল জেলার সুধারাম সদর থানার আব্দুল হকের ছেলে।

র‌্যাব সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডের পর থেকে রাসেল রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নিজের নাম পরিবর্তন করে প্রথমে ঢাকায় ট্রাকের হেলপার এবং পরবর্তীতে দেশের বিভিন্ন স্থানে মিনি ট্রাক ড্রাইভার হিসেবে গাড়ি চালিয়ে আত্মগোপনে থাকতেন। গ্রেপ্তারের পর রাসেল প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই হত্যাকাণ্ডের সঙ্গে তার সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করেছেন।

বিগত ২০০৯ সালের ২৭ জানুয়ারি রাতে নোয়াখালীর কবিরহাট উপজেলার নলুয়া গ্রামের রুহুল আমিনকে স্থানীয় ল্যাংড়ার দোকানের পাশে একই গ্রামের আসামিরা পিটিয়ে গুরুতর আহত করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে তৎকালীন নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পরদিন নিহতের স্ত্রী মিনারা আক্তার বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে কবিরহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত ঘটনায় কবিরহাট থানা-পুলিশ মামলার তদন্ত শেষে অভিযুক্ত পাঁচ আসামির বিরুদ্ধেই আদালতে অভিযোগপত্র দাখিল করে। বিজ্ঞ আদালত দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে উক্ত মামলায় রুহুল আমিনকে হত্যার ঘটনায় পিতা-পুত্রসহ পাঁজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, আবুল হাসেম ও তার ছেলে নূরনবী, আব্দুল হক ও তার ছেলে মো. রাসেল এবং আবদুর রহিম। একই আদেশে আদালত আসামিদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আবুল হাসেম ছাড়া বাকি আসামিরা পলাতক রয়েছেন।

বাংলাদেশ সময়: ১২:৫০:৫৭   ৪১৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


পাহাড়ের সব উপজেলায় অ্যাম্বুলেন্স, পর্যটন রোডম্যাপে গুরুত্ব : পার্বত্য মন্ত্রী
তরুণদের সুস্থতা ও শৃঙ্খলাবোধ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ফকির মাহবুব আনাম
টেকনাফ সীমান্তে ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার
মেঘনায় অবৈধ বালু উত্তোলন, দুটি ড্রেজারসহ আটক ৫
খাগড়াছড়িতে বিশ্ব-শান্তি বুদ্ধধাতু জাদি ভবনের ছাদ ঢালাই উদ্বোধন মন্ত্রীর
পাহাড়ে কফি ও কাজুবাদাম চাষে ঘূর্ণায়মান তহবিল চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে : পার্বত্য মন্ত্রী
কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে গ্যালারি নির্মাণসহ পূর্ণাঙ্গ স্টেডিয়াম বাস্তবায়নের আশ্বাস যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর
কফি ও কাজুবাদাম চাষে বদলাতে পারে পাহাড়ের অর্থনীতি : পার্বত্যমন্ত্রী
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী
তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ