তৃতীয় জয় ব্রাদার্সের

প্রথম পাতা » খেলাধুলা » তৃতীয় জয় ব্রাদার্সের
শনিবার, ৮ এপ্রিল ২০২৩



তৃতীয় জয় ব্রাদার্সের

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) তৃতীয় জয় পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন। নিজেদের অষ্টম ম্যাচে ব্রাদার্স ৬ উইকেটে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে হারিয়েছে ব্রাদার্স। ৮ ম্যাচে ৩ জয় ও ৫ হারে ৬ পয়েন্ট ব্রাদার্সের। সমানসংখ্যক ম্যাচে ২ জয় ও ৬ হারে ৪ পয়েন্ট শাইনপুকুরেরও।

শনিবার (৮ এপ্রিল) ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করতে নামে ব্রাদার্স। ১২ রানের মধ্যে দুই ওপেনারকে হারালেও তৃতীয় উইকেটে অমিত হাসান ও ভারতের শুভম শর্মার ৭৪ রানের জুটিতে লড়াইয়ে ফেরে শাইনপুকুর। অমিত ৪২ রানে ফিরলেও হাফ সেঞ্চুরি তুলে ৭৪ রানে থামেন শুভম।

পরের দিকে মিডল অর্ডার ব্যাটাররা বড় ইনিংস খেলতে না পারলেও শেষ দিকে সাজেদুল হকের ৪১ ও মেহেদি হাসান রানার ২০ বলে অপরাজিত ৩২ রানের সুবাদে সম্মানজনক ৫০ ওভারে ৮ উইকেটে ২২৮ রান করে শাইনপুকুর।

ব্রাদার্সের মেহেদি হাসান, পাকিস্তানী সাদ নাসিম ও আরাফাত সানি জুনিয়র দুটি করে উইকেট নেন।

জবাবে চতুর্থ ওভারে দলীয় ৩১ রানে প্রথম উইকেট হারায় ব্রাদার্স। দ্বিতীয় উইকেটে ৭৫ রানের জুটি গড়ে দলকে খেলায় রাখেন ওপেনার তানজিদ হাসান ও সাব্বির হোসেন। তানজিদ ৪৫ ও সাব্বির ৩৮ রানে থামেন।

এরপর পঞ্চম উইকেটে ১২২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ব্রাদার্সের জয় নিশ্চিত করেন আরাফাত ও নাসিম। ৫ চার ও ৩ ছক্কায় ৪৮ বলে অপরাজিত ৫৫ রান করেন আরাফাত। ৬০ বলে অনবদ্য ৬২ রানের সাজানো ইনিংসে ৭ চার ও এক ছক্কা মারেন নাসিম। শাইনপুকুরের নাবিল সামাদ ও হাসান মুরাদ দুটি করে উইকেট নেন।

বাংলাদেশ সময়: ২৩:২৩:১০   ৩৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
ম্যানচেস্টার সিটির সাতে সাত, পিছিয়ে পড়েও জিতল লিভারপুল
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
সিটিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বসুন্ধরা কিংসের
এল ক্লাসিকোতে ‘বিশেষ’ জার্সি’ পড়ে খেলতে মাঠে নামবে বার্সেলোনা
পিএসজি হতে পারে ক্লাব ফুটবলের রোল মডেল
শেষের ৭ মিনিটের ঝড়ে রোমাকে হারিয়ে রিয়ালের অবিশ্বাস্য জয়
বারকোলার হ্যাটট্রিক, লাস্কের জালে লিভারপুলের গোলোৎসব
অজিদের কাছে হেরে উদ্বিগ্ন প্রোটিয়ারা
২৫ বছরে প্রথম ঘরের মাঠে প্রিমিয়ার লিগ জয় উদযাপন কভেন্ট্রির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ