যশোরে এক কেজি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

প্রথম পাতা » খুলনা » যশোরে এক কেজি স্বর্ণের বারসহ পাচারকারী আটক
শনিবার, ৮ এপ্রিল ২০২৩



যশোরে এক কেজি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

যশোরের শার্শা উপজেলার পাঁচভূলাট সীমান্ত থেকে এক কেজি ওজনের দুইটি স্বর্ণের বারসহ মো. সাইদুল ইসলাম নামের একজন পাচারকারী আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার হওয়ার স্বর্ণের বারের দাম ৮৫ লাখ টাকা । শনিবার সন্ধ্যায় বিজিবি খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানভীর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার বিজিবির খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক জানতে পারেন যে, যশোরের শার্শা থানার পাঁচভূলাট সীমান্ত দিয়ে স্বর্ণের একটি চালান বাংলাদেশ থেকে ভারতে পাচার হতে পারে। ওই তথ্যেরভিত্তিতে খুলনা ব্যাটালিয়নের লে. কর্নেল মোহাম্মদ তানভীর রহমানের নির্দেশনায় অধীনে পাঁচভূলট বিওপির একটি টহলদল মেইন পিলার ১৭/৭ এস এর ৯৬ আর পিলার থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাঁচভূলট দক্ষিণপাড়া গ্রামের আম বাগানের পাশে অবস্থান নেয়। কিছু সময় পর টহলদল রাস্তা দিয়ে একটি ইজিবাইক আসতে দেখে। তখন টহলদলের কাছে আসলে ইজিবাইকটিকে থামতে বললে ইজিবাইকের ভিতরে ওই ব্যক্তি দ্রুতগতিতে পালিয়ে যাবার চেষ্টা করলে বিজিবি টহলদল তাকে ধরার জন্য পিছনে ধাওয়া করে আটক করে। পরবর্তীতে আটককৃত স্বর্ণ পাচারকারী মো. সাইদুল ইসলাম নামের এক পাচারকারীকে আটক করা হয়। উদ্ধার হওয়ার স্বর্ণের বারের দাম ৮৫ লাখ টাকা । এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

আটককৃত মো. সাইদুল ইসলাম যশোর জেলার শর্শা থানার পাঁচভূলট গ্রামের মো. আব্দুল হালিমের ছেলে।

বাংলাদেশ সময়: ২৩:২৫:৫৩   ৩৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


খুলনায় পুলিশ পরিদর্শকের ওপর হামলা, ‘স্পিকার মিরাজ’সহ গ্রেপ্তার ২
গড়াই নদীর ওপর ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণ করা হবে - প্রতিমন্ত্রী শাহে আলম
সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে ৪ জেলে উদ্ধার
কুষ্টিয়ায় ২৫৭ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, যানজট নিরসনে বিশেষ উদ্যোগ
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
ইজিবাইকে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ