রেলের টিকিট বিক্রির সার্ভার জটিলতা কেটেছে

প্রথম পাতা » ছবি গ্যালারী » রেলের টিকিট বিক্রির সার্ভার জটিলতা কেটেছে
রবিবার, ৯ এপ্রিল ২০২৩



রেলের টিকিট বিক্রির সার্ভার জটিলতা কেটেছে

জটিলতার একদিন পরেই ঘুরে দাঁড়িয়েছে রেলের টিকিট বিক্রির সার্ভার। রোববার (৯ এপ্রিল) সার্ভার জটিলতা কিছুটা থাকলেও তা সহজেই কাটিয়ে উঠেছে রেল।

জানা গেছে, রাজধানীর কমলাপুর রেলস্টেশনে এদিন সকাল থেকে অতিরিক্ত যাত্রীচাপ থাকলেও মানুষ সাচ্ছন্দ্যে টিকিট কাটতে পারছে৷ রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এক ঘণ্টার মধ্যেই বিক্রি শেষ হয়ে গেছে উত্তরবঙ্গের সব টিকিট।

কোনো ভোগান্তি ছাড়া সহজেই টিকিট পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ। তবে অনেকে আবার সার্ভারে ঢুকতে না পেরে অভিযোগ জানাতে আসেন স্টেশনে৷

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ১৯ এপ্রিলের টিকিটের ব্যাপক চাহিদা থাকায় অতিরিক্ত চাপের কারণে সবাই টিকিট পাননি।

শুক্রবার (৭ এপ্রিল) থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। প্রথম দিন টিকিট বিক্রি শুরুর কয়েক মিনিটের মধ্যে শেষ হয়ে যায় ১৭ তারিখের টিকিট। তবে শনিবার (৮ এপ্রিল) তেমনটি দেখা যায়নি। এদিন টিকিটপ্রত্যাশীরা অনলাইনে সময়মতো ঢুকতে পারেননি। তাই যথাসময়ে টিকিট ক্রয়ও করতে পারেননি যাত্রীরা।

রোববার ৩টি স্পেশালসহ মোট ২৮ হাজার টিকিট বিক্রি করছে রেলওয়ে। সোমবার (১০ এপ্রিল) ২০ এপ্রিল ও মঙ্গলবার (১১ এপ্রিল) বিক্রি করা হবে ২১ এপ্রিলের টিকিট।

একইভাবে ঈদে ফিরতি যাত্রার টিকিট বিক্রি করা হবে ১৫ এপ্রিল থেকে। প্রথম দিন (১৫ এপ্রিল) বিক্রি হবে ২৫ এপ্রিলের টিকিট, ১৬ এপ্রিল বিক্রি করা হবে ২৬ এপ্রিলের টিকিট, ১৭ এপ্রিল বিক্রি করা হবে ২৭ এপ্রিলের টিকিট, ১৮ এপ্রিল বিক্রি করা হবে ২৮ এপ্রিলের টিকিট, ১৯ এপ্রিল বিক্রি করা হবে ২৯ এপ্রিলের টিকিট এবং ২০ এপ্রিল বিক্রি করা হবে ৩০ এপ্রিলের টিকিট।

ঈদ উপলক্ষে আন্তঃদেশীয় মিতালী এক্সপ্রেস ট্রেন ১৮-২৭ এপ্রিল পর্যন্ত এবং মৈত্রী এক্সপ্রেস ট্রেন ২০-২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। তবে আন্তঃদেশীয় বন্ধন এক্সপ্রেস ট্রেন যথারীতি চলাচল করবে।

ঈদযাত্রা শুরুর দিন ১৭ এপ্রিল থেকে ঈদের আগের দিন পর্যন্ত ঢাকাগামী একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি ও রংপুর এক্সপ্রেস ট্রেন ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি করবে না।

বাংলাদেশ সময়: ১১:৪৪:৩৪   ৩৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মাদক ও বাল্য বিবাহ নিরোধে মধুখালীতে জেলা প্রশাসকের সচেতনতামূলক সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
প্রবাসীর ঘরে প্রতিবেশীর আত্মহত্যা, সরিষাবাড়ীতে চাঞ্চল্য
হামের উপসর্গে প্রাণ হারাল আরও ৬ শিশু
ইমামদের আর্থিক ও সামাজিক অবস্থান সুসংহত করছে সরকার: হুইপ দুলু
চীন সফরে গেলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রতিনিধিদল
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী
আমের প্রলোভনে শিশুকে গরুর খামারে নিয়ে ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার ৫০ বছরের ফারুক
চট্টগ্রামে কোস্ট গার্ডের অভিযান, ১৪শ’ লিটার জ্বালানি তেল জব্দ
সৌদি আরবের বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত
দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন : মীর শাহে আলম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ