তীব্র গরমের শহরে ফের ‘অস্বাস্থ্যকর’ বাতাস

প্রথম পাতা » ছবি গ্যালারী » তীব্র গরমের শহরে ফের ‘অস্বাস্থ্যকর’ বাতাস
সোমবার, ১০ এপ্রিল ২০২৩



তীব্র গরমের শহরে ফের ‘অস্বাস্থ্যকর’ বাতাস

গত কয়েকদিনের তীব্র গরম আর বৃষ্টিহীন আবহাওয়ার কারণে আবারও চিরচেনা রূপে ফিরেছে রাজধানী ঢাকার বাতাসের মান। সোমবার (১০ এপ্রিল) বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ঢাকা। এদিন বেলা ১১টায় এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার স্কোর ছিল ১৬৩, যা বাতাসের মানকে ‘অস্বাস্থ্যকর’ বলে নির্দেশ করে।

এদিকে ২৫৩ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষস্থানে রয়েছে ভারতের দিল্লি। পাকিস্তানের লাহোর ১৯৪ স্কোর নিয়ে দ্বিতীয়, আর একই স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই। আর ১৬৮ স্কোর নিয়ে চীনের বেইজিং রয়েছে চতুর্থ স্থানে। যার অর্থ দাঁড়ায় এ শহরগুলোর প্রত্যেকটির বায়ু খুবই অস্বাস্থ্যকর।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউএয়ার দূষিত বাতাসের শহরের তালিকা প্রকাশ করে।

প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বায়ু কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না তা জানিয়ে থাকে।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এটা সব বয়সি মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।

বাংলাদেশ সময়: ১১:৩০:৫২   ৩৫০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বার্সেলোনাকে বিদায় জানালেন রাশফোর্ড
গণভোটের রায় অস্বীকার করা মানে জনগণকে অপমান করা: জামায়াত আমির
চাঁদার লাখ লাখ টাকা যেভাবে সংগ্রহ করতেন সন্ত্রাসী ডেভিড ইমন
৮৫ বছর বয়সে প্রাপ্তবয়স্কদের প্ল্যাটফর্মে অভিনেত্রী
বিশ্বকাপজয়ী ইতালিয়ান কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসি আর নেই
চীন থেকে নেত্রকোনায়—প্রেমের টানে আসা ওয়্যাং সুলিন এখন নুর উদ্দিন
স্বর্ণ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে সরকারের নীতিগত সহযোগিতার প্রশংসা বাজুসের
মরক্কো-সেউতা সীমান্তে হাজারো অভিবাসীর ঢল, মৃত্যু ১৮
বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে : খুলনা বিভাগীয় কমিশনার
সারাদেশে সমভাবে উন্নয়ন হচ্ছে : জ্বালানি প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ