বিশ্বে করোনায় আরও ৭৩ জনের মৃত্যু, কমেছে শনাক্ত

প্রথম পাতা » আন্তর্জাতিক » বিশ্বে করোনায় আরও ৭৩ জনের মৃত্যু, কমেছে শনাক্ত
সোমবার, ১০ এপ্রিল ২০২৩



বিশ্বে করোনায় আরও ৭৩ জনের মৃত্যু, কমেছে শনাক্ত

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৭৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৩৩৭ জন। সুস্থ হয়েছেন ৭৩ হাজার ৬৯১ জন।

সোমবার (১০ এপ্রিল) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে রাশিয়ায়। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ৩৬ জনের এবং আক্রান্ত হয়েছে ৮ হাজার ৮ জন। আর সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছে ৯ হাজার ৫৫৩ জন এবং মৃত্যু হয়েছে ২ জনের।

এ ছাড়া জাপানে আক্রান্ত হয়েছে ৭ হাজার ৭৯ জন এবং মৃত্যু হয়েছে ১৫ জনের। মেক্সিকোতে আক্রান্ত হয়েছে ২৫৩ জন এবং মৃত্যু হয়েছে ৩ জনের। ফিলিপাইনে আক্রান্ত হয়েছে ১৭৭ জন এবং মৃত্যু হয়েছে ৪ জনের। সার্বিয়ায় আক্রান্ত হয়েছে ৩৬৫ জন এবং মৃত্যু হয়েছে ৩ জনের।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৪৯ লাখ ৬৭ হাজার ১৪৮ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৬৮ লাখ ৩৭ হাজার ৭১৮ জনের। সুস্থ হয়েছেন ৬৫ কোটি ৭৭ লাখ ৫৬ হাজার ৭৭৫ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

বাংলাদেশ সময়: ১১:৩২:৫২   ৩৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মরক্কো-সেউতা সীমান্তে হাজারো অভিবাসীর ঢল, মৃত্যু ১৮
ইউক্রেনে রুশ হামলায় নিহত ৭
মধ্যপ্রাচ্যে নতুন ফ্রন্টে যুদ্ধ, মিসরের গ্যাস বন্দরে বিস্ফোরণ
আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭
ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু
যে কারণে নতুন চীনা রোবট আমদানিতে নিষেধাজ্ঞা ট্রাম্পের
সৌদি আরবে ড্রোন হামলার অভিযোগ তদন্তের নির্দেশ ইরাকি প্রধানমন্ত্রীর
দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
হরমুজ প্রণালীতে ৬টি জাহাজ থামিয়ে দিল ইরান
সিয়াটলে এলোপাতাড়ি গুলিতে নিহত ৩, আহত ৪

News 2 Narayanganj News Archive

আর্কাইভ