মালয়েশিয়ায় বৈধপথে রেমিট্যান্স প্রেরণে উদ্বুদ্ধকরণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রথম পাতা » আন্তর্জাতিক » মালয়েশিয়ায় বৈধপথে রেমিট্যান্স প্রেরণে উদ্বুদ্ধকরণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোমবার, ১০ এপ্রিল ২০২৩



মালয়েশিয়ায় বৈধপথে রেমিট্যান্স প্রেরণে উদ্বুদ্ধকরণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন আয়োজিত প্রবাসী কর্মীদের ‘বৈধ-পথে রেমিট্যান্স প্রেরণে উদ্বুদ্ধকরণ সভা ও ইফতার মাহফিল’ শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় শনিবার (৮ এপ্রিল) যহুর প্রদেশের একটি হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার মো. গোলাম সারোয়ার।

প্রধান অতিথির বক্তব্যে হাইকমিশনার বলেন, ‘বৈধ ও সঠিক ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স পাঠালে দেশ উপকৃত ও উন্নতির দিকে এগিয়ে যাবে।’

এসময় তিনি প্রবাসীদের অবহিত করেন যে, যারা অবৈধপথে বাংলাদেশে অর্থ প্রেরণ করেন তাদের অবৈধপথে অর্থ প্রেরণের মাধ্যমে বাংলাদেশে জঙ্গি তৎপরতা, মাদক বাণিজ্য ও অবৈধ অস্ত্র যোগানের মাধ্যমে দেশ চরম ক্ষতি ও হুমকির সম্মুখীন হচ্ছে।

প্রবাসীদের বৈধপথে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে অর্থ প্রেরণ করার জন্য সরকার বিশেষ প্রণোদনাসহ বিভিন্ন সুযোগ, সুবিধা বৃদ্ধি করেছে। হাইকমিশনার এসব সুবিধা গ্রহণ করে বৈধপথে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স প্রেরণে মালয়েশিয়া প্রবাসীদের প্রতি আহবান জানান। এতে প্রবাসীরা একমত পোষণ করেন।

এ ছাড়া, বাংলাদেশের সিটি ব্যাংকের মালিকানাধীন মালয়েশিয়ার সিবিএল মানি ট্রান্সফার কর্তৃক চালুকৃত সিটিরেমিট অ্যাপের মাধ্যমে ঘরে বসে দিন রাত ২৪ ঘন্টা বিনা খরচে বাংলাদেশে টাকা প্রেরণের সুবিধা গ্রহনের জন্যও প্রবাসীদের আহবান জানান হাইকমিশনার মো. গোলাম সারোয়ার।

বাংলাদেশ হাই কমিশনের প্রথম সচিব (শ্রম) এএসএম জাহিদুর রহমানের অনুষ্ঠান সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (শ্রম) মো. নাজমুস সাদাত সেলিম, সিবিএল মানি ট্রান্সফারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. সাইদুর রহমান ফরাজী, এনবিএল মানি ট্রান্সফারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আলী হায়দার মুর্তজা, অগ্রণী রেমিট্যান্স হাউজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুলতান আহমেদ এবং লোকাল কোম্পানির প্রতিনিধি মিস্টার সাইমনসহ বিভিন্ন কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা।

সভা শেষে দেশের সমৃদ্ধি ও প্রবাসী কর্মীদের জন্য বিশেষ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১১:৪৯:০৭   ৩৩৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


পদত্যাগ করলেন এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াং
ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ৮, আহত অন্তত ১৭
কলম্বিয়ায় বামপন্থীদের হত্যার ঘটনায় গণহত্যার অভিযোগে ৮ জনের বিচার শুরু
জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কে ইরানের প্রেসিডেন্ট
জলবায়ু ন্যায়বিচারে নতুন চুক্তির আহ্বান গুতেরেসের
শেখ হাসিনার প্রত্যর্পণ প্রশ্নে আইন অনুযায়ী সমাধানের কথা জয়সওয়ালের
প্রথম দিনেই নেতানিয়াহু সরকারের বিতর্কিত আইন বাতিলের উদ্যোগ
পেজেশকিয়ানের ওপর চাপ বাড়াচ্ছে ইরানের কট্টরপন্থিরা, পররাষ্ট্রমন্ত্রীর অভিশংসন চায়
সামরিক হামলা বা নিষেধাজ্ঞায় যুদ্ধ থামবে না: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ফ্রান্সজুড়ে বিক্ষোভে সংঘর্ষ, আটক অন্তত ৩৬০

News 2 Narayanganj News Archive

আর্কাইভ