আড়াইহাজারে কামাল হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

প্রথম পাতা » আড়াইহাজার » আড়াইহাজারে কামাল হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার
সোমবার, ১০ এপ্রিল ২০২৩



আড়াইহাজারে কামাল হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

আড়াইহাজারে কামাল হোসেন (৬০) হত্যা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আসামিরা হলেন- আড়াইহাজারের নয়নাবাদ গ্রামের মৃত আতাউর রহমানের ছেলে আবু সায়েম (৪২) ও তার স্ত্রী সাথী বেগম (৩৫)। সোমবার (১০ এপ্রিল) রাত পৌনে ১ টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার কাজীরগাঁও এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১১ এর সিনিয়র এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিদের সঙ্গে ওয়ারিশ সূত্রে পাওয়া জমি-জমা সংক্রান্ত বিষয়ে ভিকটিমের আগে থেকে বিরোধ ছিল।

এর জের ধরে গত ৩ এপ্রিল সকালে গ্রেপ্তারকৃত আসামিরা ভিকটিমের মেয়েকে মারধর করে এবং দুপুরে ভিকটিম মসজিদে যাওয়ার সময় তাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে।

পরে তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে আড়াইহাজার থানায় হত্যা দায়ের মামলা করেন।

বাংলাদেশ সময়: ২৩:৩৩:৩৬   ৪৬৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আড়াইহাজার’র আরও খবর


আড়াইহাজারে অটোরিকশা চালককে হত্যা করে গাড়ি ছিনতাই
শিশুদের স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে: সাখাওয়াত
আড়াইহাজারে ইভটিজিং, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা ডিসি’র
আড়াইহাজারে পুকুরে গোসল করতে গিয়ে ২ ভাইয়ের মৃত্যু
হত্যা মামলা না নেওয়ায় ওসিকে স্ট্যান্ড রিলিজ
আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
আড়াইহাজারে ৬ হাজার ঘনফুট অবৈধ গ্যাস লোড বিচ্ছিন্ন
নারায়ণগঞ্জে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
আড়াইহাজারে ২২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

News 2 Narayanganj News Archive

আর্কাইভ