এখনো আমরা স্বাধীনতা বিরোধীদের সঙ্গে লড়াই চালিয়েই যাচ্ছি- রেলমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » এখনো আমরা স্বাধীনতা বিরোধীদের সঙ্গে লড়াই চালিয়েই যাচ্ছি- রেলমন্ত্রী
সোমবার, ১০ এপ্রিল ২০২৩



এখনো আমরা স্বাধীনতা বিরোধীদের সঙ্গে লড়াই চালিয়েই যাচ্ছি- রেলমন্ত্রী

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, ‘৭১ এ আমরা একবার স্বাধীনতা বিরোধী পাক সেনা ও এদেশের ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে লড়াই করে ১৬ ডিসেম্বর স্বাধীনতা লাভ করি। কিন্তু দুঃখের বিষয় স্বাধীনতার ৫২ বছর পরেও এখনো সেই স্বাধীনতা বিরোধীরা দেশকে নিয়ে চক্রান্ত করছে।

আজ সোমবার (১০ এপ্রিল) জাতীয় সংসদের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। এসময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদে সভাপতিত্ব করছিলেন।

রেলমন্ত্রী বলেন, স্বাধীনতা বিরোধীরা গণতন্ত্র ধ্বংস করতে ও এদেশকে পাক ঘরনার একটি সাম্প্রদায়িক রাষ্ট্র বানানোর চক্রান্ত করে যাচ্ছে। এখনো তারা নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে, নানা ভাবে দেশের স্বাধীনতা, সার্বভৌমিত্ব নিয়ে চক্রান্ত করছে। কিন্তু দুঃখের বিষয় আমরা আবারো এসব দেশ বিরোধী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রতিনিয়ত লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছি । প্রয়োজনে দেশকে এসব চক্রান্তকারীদের হাত থেকে মুক্ত করতে আবারো একটা মুক্তিযুদ্ধ করবো।

তিনি বলেন, বিএনপি জামাত জোট ক্ষমতায় এসে রেল ব্যবস্থাকে ধ্বংস করে দেয়। আর শেখ হাসিনা সরকার ২০১১ সালে রেল মন্ত্রণালয়কে পৃথক মন্ত্রণালয় করে রেলকে উন্নয়ন করে চলেছে। প্রধানমন্ত্রী নেতৃত্বে আমরা রেলকে বিশ্ব মানে উন্নীত করবো।

বাংলাদেশ সময়: ২৩:৩৬:১৯   ৪১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আশেক মাহমুদ কলেজের হোস্টেল প্রাঙ্গণ থেকে অজ্ঞাত তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জামায়াতে ইসলামী বারবার মানুষের সঙ্গে মোনাফেকি করছে : রিজভী
দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন সমাজকল্যাণমন্ত্রী
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য ও শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির
কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী
ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান হুইপ দুলুর
ইয়ামালের জোড়া গোল, বার্সেলোনার পাঁচে পাঁচ
প্রধানমন্ত্রী স্রোতের বিরুদ্ধে গিয়ে আমাদের নিয়ে সাঁতার কাটছেন : গণপূর্তমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ