হজযাত্রীদের সেবা নির্বিঘ্ন করার নির্দেশনা ধর্ম প্রতিমন্ত্রীর

প্রথম পাতা » ছবি গ্যালারী » হজযাত্রীদের সেবা নির্বিঘ্ন করার নির্দেশনা ধর্ম প্রতিমন্ত্রীর
বুধবার, ১২ এপ্রিল ২০২৩



হজযাত্রীদের সেবা নির্বিঘ্ন করার নির্দেশনা ধর্ম প্রতিমন্ত্রীর

হজযাত্রীদের সেবা নির্বিঘ্ন ও সহজ করতে নির্দেশনা দিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। তিনি বলেন, ‘সরকারের আইনের দিকে দৃষ্টি রেখে সেবা সহজ করতে হবে। হজের ডিজিটাল সেবা অভ্যস্ত করতে হবে। হজগামীদের যাতে কোনো কষ্ট না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেবার আরো সহজীকরণ করতে হবে।

আজ ঢাকায় অফিসার্স ক্লাবে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অভ বাংলাদেশ (হাব) আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

অনুষ্ঠানে ধর্ম মন্ত্রণালয়ের সচিব কাজী এনামুল হাসান বেসামরিক বিমান কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান, সৌদি এম্বাসির ঊর্ধ্বতন কর্মকর্তা জামাল আর হারবি, হাব সদস্যবৃন্দ, সংবাদকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৩৪:৫২   ৩৬২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
পরিবেশ সুরক্ষায় সবুজ অর্থায়ন ও প্রযুক্তির ব্যবহার বাড়াতে গুরুত্বারোপ পরিবেশ প্রতিমন্ত্রীর
প্রবারণা পূর্ণিমায় ফানুসের আলোয় ঝলমল রামু
ব্রাইটনকে হারিয়ে পয়েন্ট টেবিলের চারে লিভারপুল
প্রবারণা পূর্ণিমার শিক্ষা মানবসমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: রুহুল কবির রিজভী
২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন চার বই অনুমোদন
টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : এরশাদ উল্লাহ
জলবায়ু ন্যায্যতা ও ক্ষতিগ্রস্ত মানুষের অধিকার নিশ্চিত করতে হবে: চীফ হুইপ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ