আল কোরআন ও আল হাদিস

প্রথম পাতা » ছবি গ্যালারী » আল কোরআন ও আল হাদিস
শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩



আল কোরআন ও আল হাদিস

আল কোরআন
বিসমিল্লাহির রাহমানির রাহিম:

সূরা আনফাল
মদীনায় অবতীর্ণ। আয়াত : ৭৫; রুকূ : ১০
৪৭. তোমরা তাদের মতো হয়ো না যারা অহংকার ও লোক দেখানোর জন্য নিজেদের ঘর থেকে বের হয় এবং মানুষকে আল্লাহর পথ থেকে বিরত রাখে। তারা যা করে আল্লাহ তা পরিবেষ্টন করে রয়েছেন।
৪৮. স্মরণ কর, যখন শয়তান তাদের কাজকর্মকে তাদের দৃষ্টিতে খুব আকর্ষণীয় করে দেখাচ্ছিল এবং সে বলেছিল, ‘কোন মানুষই আজ তোমাদের উপর বিজয় লাভ করতে পারবে না, আর আমি (সাহায্যার্থে) তোমাদের নিকটই থাকবে।’ কিন্তু যখন উভয় বাহিনীর সামনা-সামনি হল তখন সে অতি দ্রুত পায়ে পেছন দিকে সরে পড়ল এবং বলল, ‘আমি তোমাদের বিষয়ে দায়িত্বমুক্ত, আমি যা দেখছি তোমরা তা দেখছ না, আমি আল্লাহকে ভয় করি, আর আল্লাহ শাস্তিদানে খুবই কঠোর।’

আল হাদিস

যদি কেউ ভুলবশতঃ পাঁচ রাকা’আত আদায় করে
আব্দুল্লাহ্ বিন মাসউদ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: একবার রাসূলে কারীম সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম যোহরের সালাত পাঁচ রাকা’আত আদায় করলেন, ফলে তাঁকে জিজ্ঞেস করা হলো সালাতে কি (রাকা’আত) বৃদ্ধি করা হয়েছে? তিনি বললেন: “এ কথা কেন?” তদুত্তরে বর্ণনাকারী বলেন: আপনি পাঁচ রাকা’আত আদায় করেছেন। এরপর তিনি সালাতের সালাম ফিরানোর পর দু’টি সিজদা করে নিলেন।
[বুখারী:১২২৬]

বাংলাদেশ সময়: ০:১৯:২১   ৩৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


তিন দশকের অবদানে বিশেষ সম্মাননা পেলেন রানি মুখার্জি
পৃথিবীর কোনো জ্যোতিষী ভাবেনি আ. লীগ পালিয়ে বিদায় নেবে : ধর্মমন্ত্রী
নবায়নযোগ্য জ্বালানি ও বিনিয়োগে নরওয়ের সহযোগিতা চাইলেন জ্বালানিমন্ত্রী
এমবাপ্পেকে ছাড়িয়ে ইয়ামালের নতুন ইতিহাস
গণমাধ্যমের স্বাধীনতার কোনো বিকল্প নেই : রুহুল কবির রিজভী
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে - স্পীকার
ফরিদপুরের সদরপুরে পদ্মা নদীর ভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবিতে হাজারো মানুষের মানববন্ধন
নওগাঁয় ধান-চালের বাজার নিয়ন্ত্রণে কঠোর হুঁশিয়ারি
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
চ্যাম্পিয়ন্স লিগে ফিরেই ব্রাতিস্লাভার জালে পিএসজির ৬ গোল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ