পিরোজপুরে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটির পরিচিতি সভা

প্রথম পাতা » ছবি গ্যালারী » পিরোজপুরে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটির পরিচিতি সভা
বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫



পিরোজপুরে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটির পরিচিতি সভা

পিরোজপুরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা শাখার নতুন অ্যাডহক কার্যনির্বাহী কমিটির প্রথম সভা ও সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও জেলা প্রশাসক মো. আশরাফুল আলম খান।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আলমগীর হোসেন ও সেক্রেটারি মাসুদ সাঈদী, সদস্য এডভোকেট আবুল কালাম আকন, মহিউদ্দিন মল্লিক নাসির, আব্দুস সালাম বাতেন, মির্জা জহিরুল হক, আফজাল হোসেন টিপু এবং রেজাউল হক রিয়াজ প্রমুখ।

কার্যনির্বাহী কমিটির এ সভায় সোসাইটির উন্নয়ন ও আগামীর কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পিরোজপুর রেড ক্রিসেন্ট সোসাইটির সহকারী পরিচালক ইকবাল মাসুদ।

বাংলাদেশ সময়: ২২:২২:০৯   ৩৫৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মুকসুদপুর থানার নতুন ওসি মাহমুদুর রহমানের যোগদান
ত্রয়োদশ জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত
ইউটিউব দেখে শুরু, আজ সফল উদ্যোক্তা—রাজবাড়ীতে সরোয়ার বাবুর কমলা বাগানে সাফল্যের গল্প
নারায়ণগঞ্জের বক্তাবলীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে গণহত্যা দিবস
সদরপুরে ইলিশ ধরার অবৈধ বাঁধ উচ্ছেদ, ১ লাখ ২০ হাজার টাকার জাল বিনষ্ট
গোপালগঞ্জের এইচএসসি ও আলিম সম্পূরক পরীক্ষা হবে মাদারীপুর-ফরিদপুরে
ময়মনসিংহ ও নেত্রকোণা সীমান্তে ৫ মানব পাচারকারী আটক
নৈরাজ্যের প্রতিবাদে চাঁদপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ
কুড়িগ্রামে মহান বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা
পটুয়াখালীতে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ