পাচারকারীর কাছ থেকে স্বর্ণ ছিনতাইয়ের প্রস্তুতি, আটক ৩

প্রথম পাতা » খুলনা » পাচারকারীর কাছ থেকে স্বর্ণ ছিনতাইয়ের প্রস্তুতি, আটক ৩
শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩



পাচারকারীর কাছ থেকে স্বর্ণ ছিনতাইয়ের প্রস্তুতি, আটক ৩

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পাচারকারীর কাছ থেকে স্বর্ণ ছিনতাইয়ের প্রস্তুতি নেয়ার খবরে অভিযান চালিয়ে ৪৬৬ গ্রাম স্বর্ণসহ তিনজনকে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাতে উপজেলার নেপারমোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছে ৪৬৬ গ্রাম ওজনের আট টুকরো স্বর্ণ, ব্যবহৃত মোবাইল ফোন ও মোটরসাইকেল জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন: মহেশপুর উপজেলার কাঞ্চনপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে আলিমুল হক (২১), কুল্যাহ গ্রামের আয়নাল হকের ছেলে এনামুল হক (২৮) ও কাঞ্চনপুর গ্রামের সোহরাব উদ্দিনের ছেলে আহসান হাবিব (৩২)।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, নেপারমোড় এলাকায় পাচারকারীর কাছ থেকে স্বর্ণ ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে ছিনতাইকারীরা। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বিজিবি। এ সময় ৪৬৬ গ্রাম ওজনের আট টুকরো স্বর্ণসহ পাচারকারী আলিমুল হক, ছিনতাইকারী এনামুল হক এবং পরিকল্পনাকারী আহসান হাবিবকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা করে আসামিদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২:৩৫:২৯   ৪১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


নিজেদের সুবিধায় ৭২-এর সংবিধান বাতিলের দাবি করেছে জামায়াত : রাশেদ খাঁন
বাগেরহাটে আর্থিক সহায়তা পেলেন ১৩জন অসচ্ছল ব্যক্তি
যশোরে চিকিৎসকের ক্রেডিট কার্ড জালিয়াতি, চক্রের দুই সদস্য আটক
ঝিনাইদহে হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড
খুলনায় অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী ভেলু গ্রেপ্তার
জ্বালানি সংকট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে : নৌপরিবহনমন্ত্রী
মোংলা বন্দরের কাছে আকরাম পয়েন্টে এলএনজি স্টেশন করা হবে: নৌপরিবহন মন্ত্রী
দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯ তলায় রূপান্তর হবে : স্বাস্থ্যমন্ত্রী
মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী
ডিজিটাল ডিভাইস থেকে বইয়ের পাতায় ফিরতে হবে: প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ