আওয়ামী লীগের ভয় নেই, দেশের মানুষ অনেক সেয়ানা : পররাষ্ট্রমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » আওয়ামী লীগের ভয় নেই, দেশের মানুষ অনেক সেয়ানা : পররাষ্ট্রমন্ত্রী
শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩



আওয়ামী লীগের ভয় নেই, দেশের মানুষ অনেক সেয়ানা : পররাষ্ট্রমন্ত্রী

দেশের মানুষ অনেক সেয়ানা তাই আওয়ামী লীগের কোনো ভয় নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, জনগণ সব বুঝে, তারা ভুল করে না। তারা আবারও আওয়ামী লীগকে নির্বাচিত করবে।

শুক্রবার (১৪ এপ্রিল) সকালে সিলেট জেলা প্রশাসন আয়োজিত মঙ্গল শোভাযাত্রায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সব ধরনের ব্যবস্থা করেছে। তবে শুধু সরকার চাইলেই হবে না। এজন্য শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। সকল দায়দায়িত্ব তাদের। তবে সবচেয়ে বেশি দায়িত্ব পালন করতে হবে রাজনৈতিক দল, সমর্থক ও ভোটারদের। সবাই আন্তরিক হলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, গত ১৪ বছরে বাংলাদেশের যে অভাবনীয় সাফল্য ও উন্নয়ন হয়েছে সে জন্যই জনগণ আবারও আওয়ামী লীগকে নির্বাচিত করবে।

সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ড. আব্দুল মোমেন বলেন, নতুন বছরের প্রত্যাশা হচ্ছে, সবার মধ্যে সহিষ্ণুতা, সম্প্রীতি ও সম্মানবোধ জাগ্রত হোক। ধর্ম-বর্ণ গোষ্ঠীর সংমিশ্রণে একটি স্বতন্ত্র অসাম্প্রদায়িক উন্নত বাংলাদেশ গড়ে উঠুক।

বাংলাদেশ সময়: ১২:৪৩:৪৪   ৩৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনমানুষের পাশে, প্রচারের আড়ালে ভিন্নধারার রাজনীতির বার্তা দিচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন
সরকারি গাছেও চোরের থাবা, আলফাডাঙ্গায় গভীর রাতে চলছে গাছ কাটা
প্রসূতি সেবায় সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনন্য দৃষ্টান্ত : এক ভোরে জন্ম নিল তিন মায়ের তিন কন্যাশিশু
সদরপুর সরকারি কলেজে ৩ দিনব্যাপী অভিভাবক সমাবেশ-২০২৬ শুরু
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
শেষ মুহূর্তের রোমাঞ্চে বোর্নমাউথকে হারিয়ে লিগ শুরু করল ম্যানচেস্টার সিটি
চব্বিশের ছাত্র-জনতার আন্দোলন ছিল চূড়ান্ত যুদ্ধের মহড়া : জামায়াত আমীর
বছর ঘুরে আবার আসছে বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ