নওগাঁয় বাংলা নববর্ষ বরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » নওগাঁয় বাংলা নববর্ষ বরণ
শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩



নওগাঁয় বাংলা নববর্ষ বরণ

জেলায় আজ বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপিত হয়েছে। জেলা প্রশাসন আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে সকাল ৯টায় জেলা স্কুল চত্বর থেকে বের করা হয় মঙ্গল শোভাযাত্রা। জাতীয় সঙ্গীত ও এসো হে বৈশাখ গান দলীয় পরিবেশনের মধ্যে দিয়ে শোভাযাত্রাটি শুরু হয়।
জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসানের নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ চত্বরে এসে শেষ হয়।
শোভাযাত্রায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ি, ঘোড়া, পালকিসহ বিভিন্ন বর্ণের বেলুন ফেষ্টুন, মাথাল শোভাযাত্রাকে বর্ণিল করে তোলে।
জেলা প্রশাসনের সকল কর্মকর্তা, জেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ, সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।
শোভাযাত্রা শেষে বিয়াম স্কুল চত্বরে মুক্তিযোদ্ধা মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। জেলা শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমির শিক্ষার্থী শিল্পীরা অংশ গ্রহণ করে।

বাংলাদেশ সময়: ১৩:১১:০২   ৩২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া
সরকারি অর্থ সাশ্রয়ে দৃষ্টান্ত, স্বচ্ছতায় অনন্য দুই ইউএনও
সরিষাবাড়ীতে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার কয়েল চুরি, ২১ মামলার আসামিসহ গ্রেফতার ২
সদরপুরে হাতির সাথে ধাক্কা লেগে অটো রিকশা উল্টে শিশু নিহত
ফরিদপুর চিনিকলে জিয়া পরিষদের উদ্যোগে বৃক্ষরোপন
জামালপুরে অবৈধ সিএনজি স্ট্যান্ড উচ্ছেদ, যান চলাচল স্বাভাবিক
সালথায় ইউএনওর অভিযানে ৩৫টি নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ ধ্বংস
ফরিদপুরে নৈশকালীন বিদ্যালয়ের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ
বোয়ালমারীতে অবৈধ ভাবে স্থাপনা নির্মাণ ও বরাদ্দ দিয়ে ১২ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

News 2 Narayanganj News Archive

আর্কাইভ