মাগুরায় পহেলা বৈশাখ উদযাপিত

প্রথম পাতা » খুলনা » মাগুরায় পহেলা বৈশাখ উদযাপিত
শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩



মাগুরায় পহেলা বৈশাখ উদযাপিত

জেলায় আজ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান পুরস্কার বিতরণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে সকাল সাড়ে ৮টায় কালেক্টরেট চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় নোমানী ময়দানে এসে শেষ হয়। শোভাযাত্রায় অংশ নেন জেলা প্রশাসক মোহাম্মাদ আবু নাসের বেগ, অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ, সিভিল সার্জন ডাক্তার শহিদুল্লাহ দেওয়ান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারিফ-উল-হাসান, সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হাকিম বিশ্বাস, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুস সাত্তারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ। পরে নোমানী ময়দানে ৩ দিনব্যাপি লোকজ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মাদ আবু নাসের বেগ।

বাংলাদেশ সময়: ১৩:০৯:৩৯   ৩৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


ফারাক্কার প্রভাবে দক্ষিণ-পশ্চিমের ৫৪ নদী ভরাট হয়েছে : পরিবেশ প্রতিমন্ত্রী
বিএনপি নেতারা ভুলভাল বলে প্রথাগতভাবে টিকে থাকার চেষ্টা করছেন: গোলাম পরওয়ার
জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান
ঝিনাইদহে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা
জামায়াত শেখ হাসিনা ও আ. লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে
নতুন গ্রামীণ সড়কে ইট নয়, ব্যবহার করতে হবে পরিবেশবান্ধব ব্লক: প্রতিমন্ত্রী
দেশের সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
সবার আগে জনগণের কথা শুনতে হবে: আইনমন্ত্রী
বাগেরহাটে ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
বাংলাদেশে পরিকল্পিতভাবে মাদক ঢোকানো হচ্ছে : আইনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ