আত্মঘাতী গোলে নিজেদের সর্বনাশ করল ওসাসুনা

প্রথম পাতা » খেলাধুলা » আত্মঘাতী গোলে নিজেদের সর্বনাশ করল ওসাসুনা
শনিবার, ১৫ এপ্রিল ২০২৩



আত্মঘাতী গোলে নিজেদের সর্বনাশ করল ওসাসুনা

ওসাসুনার সুযোগ ছিল জয় নিশ্চিত করে টেবিলে নিজেদের অবস্থানে উন্নতি করা। কিন্তু হোচট খেয়ে হারতে হয়েছে নিজেদের নিচে থাকা ভায়েকানোর বিপক্ষে।

শনিবার (১৫ এপ্রিল) দিবাগত রাত ১টায় লা লিগার ম্যাচে মুখোমুখি হয় ভায়েকানো ও ওসাসুনা। ম্যাচটিতে ২-১ গোলের জয় পায় ভায়েকানো।

তবে খেলার ফল অন্যরকম হতে পারত, যদি ওসাসুনার স্প্যানিশ ডিফেন্ডার আরিদান হার্নান্দেজ নিজেদের জালে বল না জড়াতেন। তিনি ৪০ মিনিটে আত্মঘাতী গোল করে ভায়েকানোকে এগিয়ে দেন। হার্নান্দেজের ভুলে প্রথম গোল খেয়ে কিছুটা ঘাবড়ে যায় ওসাসুনা।

এ কারণে ম্যাচের ৪৩ মিনিটে আবারও গোল হজম করতে হয় ওসাসুনাকে। এবার ফরোয়ার্ড ইসি প্যালাজনের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ভায়েকানো। ম্যাচের ৬৬ মিনিটে একটি গোল শোধ করেন ওসাসুনার বদলি মিডফিল্ডার মোই গোমেজ। তবে শেষে পর্যন্ত আর সমতায় ফিরতে পারেনি দলটি। তাতে তাদের ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয়।

এই জয়ের কারণে ওসাসুনাকে প্রায় ধরে ফেলেছে ভায়েকানো। এখন তাদের পয়েন্ট ৩৭। এক পয়েন্ট বেশি নিয়ে ওসাসুনার অবস্থান আটে। তবে ম্যাচটি জিততে পারলে সাতে উঠে যেত ওসাসুনা।

বাংলাদেশ সময়: ৪:২৮:৩৭   ৩৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ভ্যালেন্সিয়াকে ৫ গোলে উড়িয়ে বার্সেলোনার চারে চার
মেসির দুই অ্যাসিস্টের পরও মায়ামিকে রুখে দিলেন সেই এমবোলো
গোল পাননি রোনালদো, মৌসুমের প্রথম হার আল-নাসরের
পাকিস্তানকে ৫৫ রানে অলআউট করে ভারতের বড় জয়
ইসাকের জোড়ায় প্রথম জয় লিভাপুলের
বার্সেলোনা ছেড়ে কাতারের ক্লাবে গেলেন স্প্যানিশ ফুটবলার
বিপিএল স্থগিত করে ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়াল বিসিবি
নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
জাতীয় দলের হয়েও ৩৫০ রান করতে চান হৃদয়
রেকর্ড দামে ম্যানচেস্টার সিটিতে যোগ দিলেন এনজো ফার্নান্দেজ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ