মেক্সিকোতে বন্দুকধারীর গুলিতে নিহত ৭

প্রথম পাতা » আন্তর্জাতিক » মেক্সিকোতে বন্দুকধারীর গুলিতে নিহত ৭
রবিবার, ১৬ এপ্রিল ২০২৩



মেক্সিকোতে বন্দুকধারীর গুলিতে নিহত ৭

মেক্সিকোর একটি পার্কে বন্দুক হামলায় কমপক্ষে ৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। রোববার (১৬ এপ্রিল) বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্য মেক্সিকোর কর্টাজার শহরের একটি ওয়াটার পার্কে বন্দুকধারীরা হামলা চালিয়ে সাতজনকে হত্যা করে। নিহতদের মধ্যে ছয়জন প্রাপ্তবয়স্ক এবং অন্যজন শিশু।

কর্টাজারের সিটি হল থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, হামলার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজন নারী, তিনজন পুরুষ এবং সাত বছর বয়সী এক শিশুকে মৃত অবস্থায় দেখতে পায়। এছাড়া হামলায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, বন্দুকধারীরা স্থানীয় সময় শনিবার বিকেল সাড়ে ৪টায় লা পালমা সুইমিং রিসোর্টে পৌঁছায়। আক্রমণকারীরা সরাসরি একদল লোকের দিকে গিয়ে গুলিবর্ষণ করে। এরপর পালিয়ে যাওয়ার আগে ঘটনাস্থলে থাকা নিরাপত্তা ক্যামেরা খুলে নিয়ে যায়।

মেক্সিকোর অন্যতম প্রধান টেলিভিশন নেটওয়ার্ক টিভি অ্যাজটেকার ওয়েবসাইটে হামলার পরপরই সেখানকার অবস্থার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়। ভিডিওতে আতঙ্কগ্রস্ত বেশ কিছু প্রাপ্তবয়স্ক মানুষ এবং শিশুকে দেখা যায়। সেসময় তাদের অনেকে সাঁতারের পোশাক পরে ছিলেন।

হামলার শিকার এই সুইমিং রিসোর্টটি একটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের পাশে অবস্থিত এবং আক্রমণের পরে স্থানটিতে বিপুল সংখ্যক সামরিক এবং প্রাদেশিক পুলিশ উপস্থিত হয়।

বাংলাদেশ সময়: ১১:৫৩:৩০   ৩৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
৭০ বছর পর আসাম থেকে ঢাকার পথে প্রথম কার্গো জাহাজ
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
আইপিইউ নির্বাহী কমিটিতে বাংলাদেশ থেকে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী নির্বাচিত
আইপিইউ এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
সোমালিয়ায় ইসরায়েলিদের উপস্থিতি নিয়ে কড়া হুঁশিয়ারি প্রেসিডেন্ট হাসানের
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়: পাকিস্তান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ