নিলয় পরান, হিমি পাখি

প্রথম পাতা » ছবি গ্যালারী » নিলয় পরান, হিমি পাখি
রবিবার, ১৬ এপ্রিল ২০২৩



নিলয় পরান, হিমি পাখি

ছোটপর্দার দর্শকপ্রিয় জুটি নিলয়-হিমি। এই জুটির নাটক মানেই অন্যরকম বিনোদন। নিলয়-হিমির রসায়ন বরাবরই লুফে নেন দর্শকরা।

এবার পরান আর পাখি হয়ে দর্শকদের মাঝে আসছেন নিলয়-হিমি। স্যাড রোমান্টিক গল্পের নাটক ‘পরান পাখি’তে দেখা যাবে তাদের। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মাহিন আওলাদ।

‘পরান পাখি’ নিয়ে নিলয় বলেন, দীর্ঘদিন পর সিরিয়াস একটি গল্পে কাজ করলাম। নাটকে দর্শক আমাকে ভিন্নভাবে পাবে। গতানুগতিকতার বাইরে গিয়ে এই কাজটি করেছি। নাটকটি দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে আমার বিশ্বাস।

অনেক দিন পর ব্যতিক্রম একটি গল্পে কাজ করতে পরে উচ্ছ্বসিত হিমি। তিনি জানান, মাহিন ভাইয়ের সাথে আমি এর আগেও একাধিক কাজ করেছি। তবে এই কাজটি একেবারেই আলাদা। নতুন করে হিমিকে পাবে দর্শক।

প্রথমবার নাটক নির্মাণ প্রসঙ্গে মাহিন আওলাদ বলেন, আমি আসলে দীর্ঘদিন নাটক নিয়ে গবেষণা করেছি। দর্শকদের চাহিদার কথা চিন্তা করেই গল্প, লোকেশন এবং পাত্র-পাত্রী নির্বাচন করেছি। হাসি-কান্না, প্রেম-বিরহের মিশেলে নির্মাণ করতে চেষ্টা করেছি ‘পরান পাখি’। গল্পের ভিন্নতার পাশাপাশি নিলয়-হিমিকে একটু ব্যতিক্রমভাবে উপস্থাপন সেই সাথে অনেকটা সিনেমাটিকভাবে নির্মাণ করতে চেষ্টা করেছি নাটকটি। আশা করছি, দর্শকদের মনের প্রশান্তির পাশাপাশি চোখেরও প্রশান্তি দেবে।

নিলয়-হিমি ছাড়াও এই নাটকে আরও অভিনয় করেছেন মনিরা আক্তার মিঠু, মাসুম বাশার, আনোয়ার হোসেন, রাসেল পারভেজ, নূর এ কাঞ্চনসহ আরও অনেকে। ধ্রুব এন্টারটেইনমেন্টের প্রযোজনায় নির্মিত ‘পরান পাখি’ নাটকটি ঈদের আগের দিন ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে।

বাংলাদেশ সময়: ১১:৫৫:৩৮   ৩৮০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই : প্রতিমন্ত্রী নুরুল হক
গুজব ছড়ানোকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে : আইজিপি
কালকিনিতে আ.লীগ-বিএনপি সংঘর্ষ: ককটেল বিস্ফোরণ ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ
রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল থাকবে : বাণিজ্যমন্ত্রী
মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী
পতিত শক্তির রাজনীতিতে ফেরার প্রশ্নে আমরা সবাই এক: স্বরাষ্ট্রমন্ত্রী
সৃজনশীল অর্থনীতি ও রিভার্স ব্রেইন ড্রেইনের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান অর্থমন্ত্রীর
জমকালো আয়োজনে সিলেটে শুরু রিয়ার এডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

News 2 Narayanganj News Archive

আর্কাইভ