টানা ৬০ ম্যাচ জিতল বার্সা!

প্রথম পাতা » খেলাধুলা » টানা ৬০ ম্যাচ জিতল বার্সা!
সোমবার, ১৭ এপ্রিল ২০২৩



---

রেকর্ড তো অনেক আগেই ভাঙা হয়েছে। তবুও যেন থামছেই না বার্সেলোনা নারী দলের দৌড়। টানা ৬০ ম্যাচ জিতে একের পর এক মাইলফলক যোগ করে যাচ্ছে কাতালান দলটি।

বার্সেলোনার আগে নারীদের ফুটবলে একটানা জয়ের রেকর্ডটা ছিল অলিম্পিক লিও নারী দলের দখলে। একটানা ৪৬ ম্যাচে জয় পেয়েছিল ফ্রান্সের দলটি। সেই রেকর্ডটা অবশ্য অনেক আগেই ভেঙেছে বার্সা। একের পর এক ম্যাচ জিতে এখন নতুন মাইলফলক দাঁড় করানোর সামনে দলটি।

অবাক বিষয় হচ্ছে, ২০২১ সালের ৬ জুনের পর একটি ম্যাচেও হারেনি বার্সা। শুধু হারই না, এই সময়ের মধ্যে কোনো ম্যাচ ড্রও করেনি দলটি। সময়ের দিক থেকেও এটা সবচেয়ে বেশি সময় ধরে জয় অব্যহত রাখার রেকর্ড।

শনিবার (১৫ এপ্রিল) রাতে লা লিগায় অ্যাতলেটিকো মাদ্রিদকে হারিয়ে নিজেদের ৬০তম জয় উদযাপন করে বার্সা। এই জয়ে দ্বিতীয় অবস্থানে থাকা রিয়াল মাদ্রিদের সাথে তাদের পয়েন্ট ব্যবধান গিয়ে দাঁড়িয়েছে ১৭তে। তাতে গোলের ব্যবধান ছাড়িয়েছে ১০০। এপ্রিলের ২২ তারিখ চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে চেলসি মুখোমুখি হবে কাতালান দলটি।

বাংলাদেশ সময়: ৪:১৪:৫১   ২৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


আর্জেন্টিনার ম্যাচ কখন, কীভাবে দেখবেন
ঘুরে দাঁড়িয়ে ভারতকে রুখে দিল বাংলাদেশ
গোল হজম করলেও জয় নিয়ে মাঠ ছাড়ল আর্জেন্টিনা
১০ জনের ফ্রান্সের কাছে হারল ব্রাজিল
বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখল ইতালি
ভিয়েতনামকে হারিয়ে এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের সোনা জয়
প্রীতি ম্যাচে ভিয়েতনামের কাছে ৩ গোলে হারল বাংলাদেশ
ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর
ব্রাজিলের পর মাঠে নামছে আর্জেন্টিনা: কবে, কোথায়, কীভাবে দেখবেন
মৌসুম শেষেই অ্যানফিল্ডকে বিদায় জানাবেন সালাহ!

News 2 Narayanganj News Archive

আর্কাইভ