ইফতার পার্টি না করে দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী: চন্দন শীল

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইফতার পার্টি না করে দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী: চন্দন শীল
বুধবার, ১৯ এপ্রিল ২০২৩



ইফতার পার্টি না করে দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী: চন্দন শীল

নিজস্ব সংবাদদাতা: এবার প্রধানমন্ত্রীর নির্দেশ মেনেই আমরা ইফতার পার্টি করি নাই। ইফতার পার্টি না করে দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করছি।

বুধবার (১৯ এপ্রিল) দুপুরে পূর্ব ইসদাইর যুব সংঘের উদ্যোগে ৫ম বার্ষিক হিফজুল কুরআন প্রতিযোগিতার গ্র‍্যাণ্ড ফাইনাল পুরষ্কার বিতরণী এবং পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুঃস্থ ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণের সময় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল এসব কথা বলেন।

প্রধান অতিথি আরও বলেন- রাজনীতি মানেই মানুষের সেবা। আর এটাই আমরা শিখেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে। শামীম ওসমান তাকেই অনুসরণ করে রাজনীতি করছেন, মানুষকে সেবা করার জন্য। এত উন্নয়ন শামীম ওসমান করেছে যে, জেলা পরিষদ থেকে কিছু করার মতো খোজে পাচ্ছি না। তারপরও জেলা পরিষদ আপনারদের পাশে সবসময় আছে। এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আবারেও শামীম ওসমানকে নির্বাচিত করতে হবে।

অনুষ্ঠানে এ সময় দুঃস্থ অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

পূর্ব ইসদাইর শাহী জামে মসজিদের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইউসুফ’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন- ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন, ফতুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিছির আলী, ফতুল্লা ইউনিয়ন ৬নং ওয়ার্ডের সাবেক মেম্বার আলী আকবর, ৬নং ওয়ার্ড মেম্বার আব্দুল আউয়াল, পূর্ব ইসদাইর পঞ্চায়েত কমিটির সভাপতি আবুল বাসার, পূর্ব ইসদাইর যুব সংঘের সভাপতি মোঃ মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ ফারুক শিমুল, সিনিয়র সহ-সভাপতি সাইফুল খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:১৭:১০   ৪১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ওমানের উন্নয়নে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা রাজপরিবারের
পরিবেশ রক্ষা করতে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী
অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন
সংসদে ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাস
হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই : হর্ষবর্ধন শ্রিংলা
ডিম-মাংসের উৎপাদন বাড়িয়ে মূল্য যৌক্তিক পর্যায়ে রাখতে হবে -মৎস্য প্রতিমন্ত্রী
জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, সরিষাবাড়ীতে থানায় অভিযোগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ