১৫ পয়েন্ট ফিরে পেল য়্যুভেন্তাস

প্রথম পাতা » খেলাধুলা » ১৫ পয়েন্ট ফিরে পেল য়্যুভেন্তাস
শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩



১৫ পয়েন্ট ফিরে পেল য়্যুভেন্তাস

স্বস্তি ফিরেছে য়্যুভেন্তাস শিবিরে। আর্থিক অনিয়মের অভিযোগে কাটা পড়া ১৫ পয়েন্ট ফিরে পেয়েছে তুরিনের ক্লাবটি। তাতে সিরি আর টেবিলে বড় লাফ দিয়েছে তারা।

দলবদল বিষয়ক আর্থিক বিবরণীতে অনিয়মের দায়ে গত জানুয়ারিতে শাস্তির মুখে পড়ে য়্যুভেন্তাস। ইতালিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের স্পোর্টিং ট্রাইব্যুনালের রায়ে ১৫ পয়েন্ট কাটা পড়ে তাদের।

তাতে সিরি আর পয়েন্ট টেবিলে বড় অধঃপতন হয় তুরিনের ক্লাবটির। তালিকায় তিন থেকে দশ নম্বরে নেমে যায় তারা। এরপর তারা বেশ কয়েকটি ম্যাচ জিতে আটে উঠে আসে।

কিন্তু লিগ শিরোপার দৌড় থেকে ছিটকে যাওয়া ক্লাবটি পিছিয়ে পড়ে চ্যাম্পিয়ন্স লিগ এমনকি ইউরোপা লিগের টিকিট পাওয়ার দৌড় থেকেও।

তবে বৃহস্পতিবার (২০ এপ্রিল) ইতালিয়ান ফুটবল কমিটি থেকে যে সুখবর পেয়েছে তাতে তারা ভালোভাবেই টিকে থাকছে চ্যাম্পিয়ন্স লিগের টিকিট পাওয়ার দৌড়ে।

য়্যুভেন্তাসের করা আপিল খতিয়ে দেখে ইতালিয়ান অলিম্পিক কমিটির পক্ষ থেকে জানানো হয়, য়্যুভেন্তাসের বিরুদ্ধে আর্থিক অনিয়মের যে অভিযোগ আনা হয়েছে সেটি পুরোপুরি পরিস্কার নয়। ফেডারাল কোর্ট কর্তৃক এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়ার আগে তাদের কোনো পয়েন্ট কাটা হবে না।

অর্থাৎ ইতালিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন যে অভিযোগে পয়েন্ট কেটে নিয়েছিল সেটা নতুন কোনো বিচারিক কার্যক্রমে সত্য প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত আবার ফিরে পাচ্ছে য়্যুভেন্তাস।

তাতে সিরি’আর পয়েন্ট টেবিলে পাঁচ ধাপ এগিয়ে আট থেকে তিনে উঠে এসেছে য়্যুভেন্তাস। ৩০ ম্যাচে তাদের পয়েন্ট এখন ৫৯। ৭৫ পয়েন্ট নিয়ে লিগ চ্যাম্পিয়নের দৌড়ে শীর্ষে থাকা নাপোলিকে পেছনে ফেলতে না পারলেও সেরা চারে থেকে আগামী চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেয়ার সুযোগ থাকছে তুরিনের ক্লাবটির সামনে।

বাংলাদেশ সময়: ৪:০৪:৩২   ২৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


আয়ারল্যান্ডকে হারিয়ে শ্রীলঙ্কার শুভসূচনা
রেকর্ড গড়ে আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু নিউজিল্যান্ডের
মায়োর্কাকে হারিয়ে রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়াল বার্সেলোনা
ক্যারিকের ছোঁয়ায় বদলে গেলো ম্যানইউ, তুলে নিলো টানা চতুর্থ জয়
খাদের কিনারা থেকে জয় ছিনিয়ে আনল পাকিস্তান
আল হিলালে অভিষেক ম্যাচে বেনজেমার হ্যাটট্রিক
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ভারতীয় পেসার
আফগানিস্তানকে কাঁদিয়ে ফাইনালে ভারত
২০২১ সালের পর ফাইনালে সিটি
বিপাকে আইসিসি, পাকিস্তানকে রাজি করাতে বিশেষ উদ্যোগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ