শরীয়তপুরের ৫০ গ্রামে ঈদ উদযাপিত

প্রথম পাতা » চট্টগ্রাম » শরীয়তপুরের ৫০ গ্রামে ঈদ উদযাপিত
শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩



শরীয়তপুরের ৫০ গ্রামে ঈদ উদযাপিত

সৌদি আরবের সঙ্গে মিল রেখে শুক্রবার (২১ এপ্রিল) শরীয়তপুরের ছয় উপজেলার অন্তত ৫০ গ্রামের অর্ধলক্ষাধিক মানুষ পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন।

শুক্রবার সকালে জেলার প্রধান ও বড় জামায়াত অনুষ্ঠিত হয় নড়িয়ার সুরেশ্বর দরবার শরীফ মাঠে। প্রথম জামায়াত সকাল ৯টা ও দ্বিতীয় জামায়াত সাড়ে ৯টায় অনুষ্ঠিত হয়। সুরেশ্বর দরবার শরীফের অনুসারী ধর্মপ্রাণ মুসলমান বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে ঈদ উদযাপন করছেন। নামাজ শেষে শাহ্ সুরেশ্বরীর (রা.) অনুসারীরা খিচুড়ি, সেমাইসহ মিষ্টি জাতীয় খাবার খেয়ে থাকেন।

সুরেশ্বর দরবার শরিফ সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে সৌদিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল ফিতরের চাঁদ দেখা যায়। তাই তাদের সঙ্গে মিল রেখে শরীয়তপুরের শাহ্ সুরেশ্বরীর (রা.) অনুসারীরা আজ ঈদুল ফিতর উদযাপন করছেন। শুধু ঈদ না সব ধর্মীয় উৎসব সৌদি আরবের সঙ্গে মিল রেখে পালন করেন তারা।

জান শরীফ শাহ সুরেশ্বরী নামক এক সুফি এই দরবার প্রতিষ্ঠা করেন। শরীয়তপুরের নড়িয়া উপজেলায় সুরেশ্বর গ্রামের পদ্মা পাড়ে অবস্থিত দরবার শরীফটি।

বাংলাদেশ সময়: ১১:২৭:৫২   ৪০১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


সশস্ত্র বাহিনী দিবস জাতীয় জীবনের গৌরবোজ্জ্বল দিন : অর্থমন্ত্রী
অশান্তি প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : পরিবেশমন্ত্রী
পশ্চিম বাকলিয়াসহ নগরীর সব ওয়ার্ডে সমান গুরুত্বে উন্নয়ন হবে: চসিক প্রশাসক
নাশকতাকারীদের পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর
চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার : অর্থমন্ত্রী
কঠিন চীবর দানোৎসবের নিরাপত্তা জোরদার, রাজবন বিহার পরিদর্শনে সদর জোন কমান্ডার
আইন নিজের হাতে না তুলে নেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর
জিয়াউর রহমান ফাউন্ডেশনের কর্মকাণ্ড থেকে সরকারি নীতিমালা অনুপ্রাণিত: মাহদী আমিন
আওয়ামী লীগ ভাড়াটে লোক দিয়ে নাশকতা চালাচ্ছে:  ডা. শাহাদাত হোসেন
চাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর পরিত্যক্ত বাড়িতে আগুন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ