সরিষাবাড়ীতে মাহবুবুর রহমান হেলালের ঈদ সামগ্রী বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে মাহবুবুর রহমান হেলালের ঈদ সামগ্রী বিতরণ
শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩



সরিষাবাড়ীতে মাহবুবুর রহমান হেলালের ঈদ সামগ্রী বিতরণ

ইসমাইল হোসেন জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘র পক্ষ থেকে স্বল্প আয়ের মানুষের মাঝে ঈদ উপহার শাড়ী ও লুঙ্গি বিতরণ করেছেন প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল।

শুক্রবার (২১ এপ্রিল) সকালে সরিষাবাড়ী আর.ডি.এম মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ৭ শতাধিক অসহায় দরিদ্র মানুষের মাঝে এ ঈদ বস্ত্র শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন তিনি।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন সরিষাবাড়ী আর.ডি.এম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রজব আলী এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ, সরিষাবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মামুনুর রশিদ।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ সরিষাবাড়ী উপজেলা শাখার সাবেক সহ-সভাপতি ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪১,জামালপুর-৪ সরিষাবাড়ী আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল।

এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন সরিষাবাড়ী আর.ডি.এম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নজরুল ইসলাম, জেলা আঃ লীগের সাবেক উপ-দপ্তর বিষয়ক সম্পাদক জহুরুল ইসলাম মানিক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু ও জামালপুর জজ কোর্টের আইনজীবী সমিতির কার্যকরী সদস্য আলমগীর হোসেন জীবন প্রমুখ।

বিভিন্ন গ্রাম হতে ঈদ বস্ত্র নিতে বয়স্ক মানুষেরা বলেন, মাহবুবুর রহমান হেলাল তাঁর নিজস্ব অর্থায়নে লুঙ্গি ও শাড়ি আমাদের মাঝে ঈদ উপহার দিয়েছে। এতে আমারা অনেক খুশি। আমরা দোয়া করি তিনি যেন নৌকার মনোনয়ন পান।

বাংলাদেশ সময়: ২৩:৩৪:৪০   ৩৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
পাকিস্তানকে ৫৫ রানে অলআউট করে ভারতের বড় জয়
স্ত্রীর সঙ্গে ঝগড়া ও মদপানের ভিডিও ভাইরাল: নৌ পুলিশের এসআই প্রত্যাহার
দক্ষিণখানে অস্ত্র ও ইয়াবাসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার
বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪
ইসাকের জোড়ায় প্রথম জয় লিভাপুলের
জাতীয় স্বার্থ রক্ষায় বিএনপি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে - পানিসম্পদ মন্ত্রী
শাওনসহ গত ১৭ বছরের সকল হত্যাকাণ্ডের বিচার হতে হবে: মামুন মাহমুদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ