রাজবাড়ীতে ছাত্রলী‌গ নেতাকে গু‌লি করে হত্যা

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজবাড়ীতে ছাত্রলী‌গ নেতাকে গু‌লি করে হত্যা
সোমবার, ২৪ এপ্রিল ২০২৩



---

রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়ন ছাত্রলীগ সভাপ‌তি সেখ সবুজ (২৮) সন্ত্রাসীদের গুলিতে নিহত হ‌য়ে‌ছেন। এ সময় আহত হ‌য়ে‌ছেন স‌জিব (২৭) না‌মে আরো এক যুবক।

রবিবার (২৩ এপ্রিল) রাত সা‌ড়ে ১০টার দি‌কে সবুজের বাড়ি‌তে এ ঘটনা ঘ‌টে। নিহত সবুজ বরা‌টের উড়াকান্দার সামছুল আলম বাবুর ছে‌লে। আহত স‌জিব উড়াকান্দার সোনাই সরদারের ছে‌লে।

নিহত সবু‌জের কাকি আলেয়া বেগম জানান, রা‌তে সবুজসহ ক‌য়েকজন রু‌মে ব‌সে ব‌্যবসায়ী হিসাব কর‌ছিল। এ সময় অন্ধকা‌রে সবু‌জের রু‌মের জানালা দি‌য়ে গু‌লি ক‌রে পা‌লি‌য়ে যায় অজ্ঞাতরা। এতে সবুজসহ দুজন গু‌লিবিদ্ধ হয়। প‌রে তা‌দের উদ্ধার ক‌রে প্রথ‌মে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে সেখান থে‌কে ফ‌রিদপুর নেওয়ার প‌থে সবুজ মার‌া যায়।

রাজবাড়ী জেলা ছাত্রলী‌গের সাধারণ সম্পাদক জা‌হিদুল ইসলাম জা‌হিদ জানান, সন্ত্রাসী‌দের গুলিতে সবুজ নিহত হ‌য়ে‌ছে। সে খুব ভালো ও দক্ষ ছাত্রলীগ কর্মী ছি‌ল। ঘটন‌ার সঙ্গে জ‌ড়িত‌দের শনাক্তের পর দ্রুত গ্রেপ্তার ক‌রে আইনের আওতায় আনার দা‌বি জানান।

এদিকে এ ঘটনায় রাজবাড়ী সদর থানার ওসি শাহাদত হোসেনকে একা‌ধিক বার ফোন দেওয়া হ‌লেও তি‌নি রি‌সিভ ক‌রেননি।

বাংলাদেশ সময়: ১০:৫৩:২৮   ৪৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মহিলা ও শিশু বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
বাবুরচর উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সমীর কুমারের রাজকীয় বিদায় সংবর্ধনা
আশাপুর সিনিয়র আলিম মাদ্রাসায় অ্যাডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা প্রদান
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
বগুড়ায় দুই শিশুকে ধর্ষণের মামলায় আসামির ৬০ বছরের কারাদণ্ড
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক-গোলাবারুদ উদ্ধার
‘প্রেম খুঁজে পেতে এখন আরো বিভ্রান্ত হতে হয়’, বললেন ঐশ্বর্য
দেশে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ গড়ার সুযোগ রয়েছে : পানিসম্পদমন্ত্রী
সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের পার্লামেন্টারি প্রতিনিধিদলের সাক্ষাৎ
নাটোরে মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ