বঙ্গভবন ছেড়ে যা বললেন আবদুল হামিদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » বঙ্গভবন ছেড়ে যা বললেন আবদুল হামিদ
সোমবার, ২৪ এপ্রিল ২০২৩



বঙ্গভবন ছেড়ে যা বললেন আবদুল হামিদ

দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মো. সাহাবুদ্দিন। এর মধ্য দিয়ে দুই মেয়াদে টানা ১০ বছর রাষ্ট্রপতির দায়িত্ব পালনের পর বঙ্গভবন ছেড়ে যাচ্ছেন মো. আবদুল হামিদ। এর আগে মো. সাহাবুদ্দিনের শপথ অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের বলেছেন, মানুষকে ভালোবেসে রাজনীতি করতে পারলেই রাজনীতি পরিচ্ছন্ন থাকবে।

সোমবার (২৪ এপ্রিল) বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মো. আবদুল হামিদ বলেন, ‘আর প্রত্যক্ষ রাজনীতি নয়; মানুষের সম্মানহানি হয় এমন কিছু করব না।’

রাজনীতিবিদদের উদ্দেশে তিনি বলেন, ‘প্রতিটি মানুষকে ভালোবেসে রাজনীতি করতে পারলেই রাজনীতি পরিচ্ছন্ন থাকবে।’

‘আমি মুক্তি পাচ্ছি, এখন সাধারণ নাগরিক হিসেবে ফ্রি চলাচল করতে পারব, এটাই আমার বড় আনন্দ। এখনও তো বের হতে পারিনি, বের হলে অনেক কথা হবে আপনাদের সঙ্গে। বাসায় আসবেন, সময় সময় প্রাণ খুলে মন খুলে কথা বলব,’ সাংবাদিকদের বলেন আবদুল হামিদ।

এসময় বিভিন্ন প্রশ্নের জবাবে সদ্য বিদায়ী রাষ্ট্রপতি বলেন, ‘দেখুন আমি সারাজীবন মানুষের জন্য রাজনীতি করেছি। মানুষের বাইরে আমার কোনো চিন্তা ছিল না এবং কোনোদিন থাকবেও না। সব রাজনীতিবিদদের এই কথাই বলব যে, এদেশের মাটি ও মানুষকে ভালোবেসে তারা যেন রাজনীতি করেন। তাহলে রাজনীতি আরও অনেক সুন্দর হবে। দলমত নির্বিশেষে সবার কাছে এই কথা বলব।’

এর আগে, বেলা ১১টার দিকে বঙ্গভবনের দরবার হলে দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মো. সাহাবুদ্দিন। নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিপরিষদ সদস্যসহ কয়েকশ বিশিষ্ট অতিথি যোগ দেন। অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

বাংলাদেশ সময়: ১৪:২০:৫৯   ৩৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ফতুল্লায় ৪৬ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
১৪৪ ধারার নিষেধাজ্ঞা ও প্রশাসনের তৎপরতা: ফরিদপুরে শান্তিপূর্ণ দুর্গাপূজা আয়োজনের উদ্যোগ
সদরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে টাস্কফোর্স সভা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
এবারের দুর্গাপূজা আমাদের জন্য অগ্নিপরীক্ষা: ডিএমপি কমিশনার
সরকারের অন্ধ বিরোধিতা না করে ভালো কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ