এবারের ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক: সেতুমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » এবারের ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক: সেতুমন্ত্রী
সোমবার, ২৪ এপ্রিল ২০২৩



এবারের ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক: সেতুমন্ত্রী

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এবার আমরা একটিভোগান্তিমুক্ত ঈদ উদযাপন করতে পেরেছি। এবার ঘরমুখো মানুষদের জন্য যাত্রা ছিল স্বস্তিদায়ক।

সোমবার (২৪ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

ঈদযাত্রার মতো জনগণ যেন ভোগান্তি ছাড়াই ঢাকায় ফিরে আসতে পারেন সেজন্য ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন সেতুমন্ত্রী। তিনি বলেন, এখন কর্মস্থলে ফিরে আসা শুরু হবে। ঘরমুখো যাত্রা যেমন শাস্তিদায়ক ছিল, তেমনি ফিরে আসাটাও যেন স্বস্তিদায়ক হয়।

ওবায়দুল কাদের বলেন, একটা বিষয় আগে আমরা লক্ষ্য করেছি যে, ঈদের আগে দুর্ঘটনা কম হলেও ঈদের পরের যাত্রায় দুর্ঘটনা অনেক বেড়ে যায়। ওই সময় একটা সবকিছুতে গা-ছাড়া ভাব থাকে। ওই সময়টায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একটু কঠোর হতে হবে।

তিনি বলেন, সংশ্লিষ্টদের বলবো, ঢাকায় ফেরার যাত্রা যেন সুশৃঙ্খল ও নিরাপদে হয় সেজন্য আপনারা যথাসাধ্য চেষ্টা করবেন। অতীতের বিষাদ কিছু ঘটনার পুনরাবৃত্তির দিয়ে ঈদ ফেরত যাত্রা যেন সমাপ্ত না হয়, সেটা সবাইকে লক্ষ্য রাখতে হবে।

বাংলাদেশ সময়: ১৪:২২:১০   ৩৬২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ফতুল্লায় ৪৬ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
১৪৪ ধারার নিষেধাজ্ঞা ও প্রশাসনের তৎপরতা: ফরিদপুরে শান্তিপূর্ণ দুর্গাপূজা আয়োজনের উদ্যোগ
সদরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে টাস্কফোর্স সভা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
এবারের দুর্গাপূজা আমাদের জন্য অগ্নিপরীক্ষা: ডিএমপি কমিশনার
সরকারের অন্ধ বিরোধিতা না করে ভালো কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ