আবদুল হামিদকে রাজসিক বিদায়

প্রথম পাতা » ছবি গ্যালারী » আবদুল হামিদকে রাজসিক বিদায়
সোমবার, ২৪ এপ্রিল ২০২৩



আবদুল হামিদকে রাজসিক বিদায়

রাষ্ট্রপতি হিসেবে দুই মেয়াদে টানা ১০ বছর দায়িত্ব পালন শেষে আনুষ্ঠানিকভাবে বঙ্গভবন থেকে বিদায় নিয়েছেন মো. আবদুল হামিদ। সোমবার (২৪ এপ্রিল) দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে বিদায় নেন। আর এদিন সকাল ১১টায় শপথ নেন নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

সোমবার বঙ্গভবনের প্রধান ফটক পর্যন্ত ফুলের পাপড়ি ছড়িয়ে ও বিউগলের করুণ সুর বাজিয়ে আবদুল হামিদকে বিদায় দেয়া হয়। এরপর তার গাড়িবহরের যাত্রা শুরু হয়। এ সময় তাকে এসকর্ট দেয় পুলিশের অশ্বারোহী দল।

আবদুল হামিদ বঙ্গভবন থেকে রাজধানীর নিকুঞ্জে অবস্থিত নিজ বাসা ‘রাষ্ট্রপতি লজে’ উঠবেন। আগেই সেখানে পরিবারের প্রয়োজনীয় জিনিসপত্র ও অন্যান্য সামগ্রী স্থানান্তর করা হয়েছে বলে জানা গেছে।

এর আগে, বঙ্গভবনে সাংবাদিকদের তিনি বলেন, ‘আজ থেকে আমি সাধারণ মানুষ হিসেবে মুক্তভাবে চলাচল করতে পারব।’

নতুন রাষ্ট্রপতির কাছে প্রত্যাশা সম্পর্কে জানতে চাইলে আবদুল হামিদ বলেন, নতুন রাষ্ট্রপতি যেন সাংবিধানিকভাবে তার দায়িত্ব পালন করতে পারেন এটাই আমার এবং জাতির প্রত্যাশা।

তিনি আরও বলেন, ‘এই উপমহাদেশে আমিই প্রথম রাষ্ট্রপতি হিসেবে একটানা ১০ বছরের বেশি দায়িত্ব পালন করলাম। এর আগে ভারত বা পাকিস্তানেও কেউ এতদিন দায়িত্ব পালন করেননি।’

১৯৫৯ সালে ছাত্রলীগে যোগদানের মাধ্যমে আবদুল হামিদের রাজনৈতিক জীবন শুরু হয়। ১৯৬৯ সালের শেষ দিকে তিনি আওয়ামী লীগে যোগ দেন। আবদুল হামিদ নবম সংসদে স্পিকার নির্বাচিত হন এবং ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ডেপুটি স্পিকার ছিলেন। আবদুল হামিদ ১৯৭১ সালে দেশের স্বাধীনতার পর থেকে সাতবার সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন।

পরে আবদুল হামিদ ২০১৩ সালের ২২ এপ্রিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন। রাষ্ট্রপতি হামিদ ১৯৪৪ সালের ১ জানুয়ারি কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার কামালপুরে জন্মগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৪:২৬:১৪   ৩২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
শুধু গাছ লাগালেই হবে না, পরিচর্যাও করতে হবে: মামুন মাহমুদ
হকার পুনর্বাসনে রেললাইনের পাশে নাসিকের কাজে রেলওয়ের বাধা
শেখ হাসিনার বক্তব্য দেওয়ার প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল ভারত
আলফাডাঙ্গায় সাংবাদিককে প্রাণনাশের হুমকির প্রতিবাদে প্রতিবাদ সভা
বোয়ালমারীতে বিদ্যালয়ের অতিরিক্ত লোহার মালামাল টেন্ডার ছাড়াই বিক্রি, উদ্ধার করল প্রশাসন
সরিষাবাড়ীতে সংরক্ষিত ইউপি সদস্য ও বৃদ্ধ বাবাকে পেটানোর অভিযোগ
মাদারীপু‌রের ​কালকিনি আলীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান জেলা শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত
প্যারালিগ্যালদের কাজ জনসেবার গুরুত্বপূর্ণ দায়িত্ব: আইনমন্ত্রী
ব্ল্যাক বেঙ্গল ছাগলসহ কৃষিপণ্য আমদানিতে আগ্রহী মালয়েশিয়া

News 2 Narayanganj News Archive

আর্কাইভ