“এক বিশ্ব এক স্বাস্থ্য সম্মিলনে অংশ নিতে ভারত সফরে গেলেন স্বাস্থ্যমন্ত্রী”

প্রথম পাতা » ছবি গ্যালারী » “এক বিশ্ব এক স্বাস্থ্য সম্মিলনে অংশ নিতে ভারত সফরে গেলেন স্বাস্থ্যমন্ত্রী”
মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩



“এক বিশ্ব এক স্বাস্থ্য সম্মিলনে অংশ নিতে ভারত সফরে গেলেন স্বাস্থ্যমন্ত্রী”

আজ মঙ্গলবার দুপুরে বিজি ৩৯৭ এর একটি ফ্লাইটে ভারতের দিল্লিস্ত প্রগতি ময়দানে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত আগামী ২৬ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত তিনদিন ব্যাপী অনুষ্ঠিতব্য বিশ্ব স্বাস্থ্যসেবাকে একীভুত স্বাস্থ্যসেবার আওতায় নিয়ে আসতে “এক বিশ্ব এক স্বাস্থ্য” (One Earth, One Health) শিরোনামে একটি সম্মিলনে অংশ নিতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতের দিল্লি গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী জাহিদ মালেক, এমপি। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম এসময় স্বাস্থ্যমন্ত্রীর সাথে সফরসঙ্গী হিসেবে রয়েছেন।

আগামী ২৬-২৮ এপ্রিল তিনদিন ব্যাপী এই সম্মিলনের উদ্দেশ্য হচ্ছে, বিশ্বব্যাপী সমমান সম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশ্ব অংশীদারিত্ব বৃদ্ধি করা। সম্মিলনে মধ্যপ্রাচ্য, আফ্রিকা, সার্কভুক্ত দেশ সমূহ সহ বিশ্বের ৭০ টি দেশের প্রায় ৫০০ জন প্রতিনিধি অংশ নেবেন। সম্মিলনে ভারতের বিখ্যাত হাসপাতাল সমূহ, স্বাস্থ্যসেবা সংক্রান্ত সংস্থা সমূহ এবং বিখ্যাত চিকিৎসকদের মাধ্যমে বিভিন্ন প্রদর্শনীর পাশাপাশি সম্মেলন, আলোচনা সভা, আঞ্চলিক ফোরাম, বিটুবি মিটিং অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২১:০৮:০৫   ৩৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ফতুল্লায় ৪৬ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
১৪৪ ধারার নিষেধাজ্ঞা ও প্রশাসনের তৎপরতা: ফরিদপুরে শান্তিপূর্ণ দুর্গাপূজা আয়োজনের উদ্যোগ
সদরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে টাস্কফোর্স সভা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
এবারের দুর্গাপূজা আমাদের জন্য অগ্নিপরীক্ষা: ডিএমপি কমিশনার
সরকারের অন্ধ বিরোধিতা না করে ভালো কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ