নানা-নানি ও খালার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » নানা-নানি ও খালার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬



নানা-নানি ও খালার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

দিনব্যাপী নানা কর্মসূচি শেষে দিনাজপুরে নিজের নানা-নানি ও খালার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি স্বজনদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।

সোমবার (১৬ মার্চ) সন্ধ্যায় ইফতারের পর শহরের শেখ ফরিদপুর গোরস্থানে গিয়ে তিনি এই কবর জিয়ারত করেন।

এর আগে তিনি দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে জেলা বিএনপি আয়োজিত ইফতার মাহফিল ও সুধী সমাবেশে অংশ নিয়ে বক্তব্য রাখেন।

দিনাজপুর শহর প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের স্মৃতিবিজড়িত একটি স্থান। শহরের বালুবাড়ীতে তার মা প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মস্থান। তারেক রহমানের নানা ইস্কান্দার মজুমদার, নানি বেগম তৈয়বা মজুমদার এবং বড় খালা প্রয়াত মন্ত্রী বেগম খুরশীদ জাহান হক দিনাজপুরের শেখ ফরিদপুর কবরস্থানে শায়িত আছেন।

সোমবার ইফতার ও সুধী সমাবেশ শেষে প্রধানমন্ত্রী গোরস্থানে ছুটে যান। সেখানে তিনি নানা, নানি ও বড় খালার কবরের পাশে দাঁড়িয়ে তাদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করেন। এ সময় প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যরা ও স্থানীয় নেতাকর্মীরা মোনাজাতে অংশ নেন।

বাংলাদেশ সময়: ১২:০২:৪৭   ১১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
শুধু গাছ লাগালেই হবে না, পরিচর্যাও করতে হবে: মামুন মাহমুদ
হকার পুনর্বাসনে রেললাইনের পাশে নাসিকের কাজে রেলওয়ের বাধা
শেখ হাসিনার বক্তব্য দেওয়ার প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল ভারত
আলফাডাঙ্গায় সাংবাদিককে প্রাণনাশের হুমকির প্রতিবাদে প্রতিবাদ সভা
বোয়ালমারীতে বিদ্যালয়ের অতিরিক্ত লোহার মালামাল টেন্ডার ছাড়াই বিক্রি, উদ্ধার করল প্রশাসন
সরিষাবাড়ীতে সংরক্ষিত ইউপি সদস্য ও বৃদ্ধ বাবাকে পেটানোর অভিযোগ
মাদারীপু‌রের ​কালকিনি আলীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান জেলা শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত
প্যারালিগ্যালদের কাজ জনসেবার গুরুত্বপূর্ণ দায়িত্ব: আইনমন্ত্রী
ব্ল্যাক বেঙ্গল ছাগলসহ কৃষিপণ্য আমদানিতে আগ্রহী মালয়েশিয়া

News 2 Narayanganj News Archive

আর্কাইভ