রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারি নিয়ে মোংলায় রুশ জাহাজ

প্রথম পাতা » খুলনা » রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারি নিয়ে মোংলায় রুশ জাহাজ
মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩



রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারি নিয়ে মোংলায় রুশ জাহাজ

নির্মাণাধীণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারি পণ্যের আরও একটি চালান নিয়ে রুশ পতাকাবাহী ‘এম ভি ইয়ামাল ওরল্যান’ বাগেরহাটের মোংলা সমুদ্র বন্দরে পৌঁছেছে ।
মঙ্গলবার বন্দরের ৮ নম্বর জেটিতে দুই হাজার ৫২২ মেট্রিকটন মেশিনারি পণ্য নিয়ে জাহাজটি নোঙ্গর করে। এর আগে ২৮ মার্চ রাশিয়ার নোভরোসিস্ক বন্দর থেকে পণ্য নিয়ে মোংলার উদ্দেশ্যে জাহাজটি ছেড়ে আসে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট কনভেয়ার শিপিং এজেন্টের খুলনার ব্যবস্থাপক (অপারেশন) সাধন কুমার চক্রবর্তী জানান, জাহাজের পণ্য খালাস শুরু হয়েছে। তিন দিনের মধ্যে এসব পণ্য সড়ক পথে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেয়া হবে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী জানান, দেশে নির্মাণাধীণ প্রায় সব মেগা প্রকল্পের মালামাল বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে মোংলা বন্দর দিয়ে খালাস হচ্ছে। দ্রুত সময়ে আধুনিক পদ্ধতিতে দক্ষ জনবল দিয়ে এসব পণ্য খালাস করা হচ্ছে। আধুনিক সুযোগ সুবিধা ও বন্দর কর্তৃপক্ষের আন্তরিকতায় এই বন্দর ব্যবহারে আগ্রহী হচ্ছেন ব্যবসায়ীরা। এর আগে সর্বশেষ গত ৭ মার্চ রূপপুরের জন্য রাশিয়া থেকে এক হাজার ২০০ মেট্রিক টন মেশিনারি পণ্য আনা হয় বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

বাংলাদেশ সময়: ২২:১৭:২৬   ৪২২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে আটক ১৭৫, জব্দ সাড়ে ৪ কোটি টাকার পণ্য
শেখ হাসিনার মতো গুম-খুনের রাজনীতি করতে চাই না : রিজভী
ভারতে অবস্থান করেও হত্যাকাণ্ডে ইন্ধন দিচ্ছে পতিত শক্তি: রিজভী
কুয়েটের সঙ্গে কেডিএ ও চীনা প্রতিষ্ঠান সিএমসির সহযোগিতা নিয়ে আলোচনা
ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ : আইনমন্ত্রী
সার বিতরণে অনিয়ম করলে কোনো ছাড় নেই: প্রতিমন্ত্রী অমিত
বাড়িতে হামলা করে আমাকে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, আটক ৬ বাংলাদেশি
খুলনায় বিভাগীয় বইমেলা শুরু হচ্ছে মঙ্গলবার
আমির হামজার নারীঘটিত ব্যাপার জামায়াত আমিরও জানেন: রাশেদ খান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ