বিএনপির কাছে পরীক্ষা দিতে প্রস্তুত ইসি

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিএনপির কাছে পরীক্ষা দিতে প্রস্তুত ইসি
মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩



বিএনপির কাছে পরীক্ষা দিতে প্রস্তুত ইসি

বিএনপির কাছে নির্বাচন কমিশন (ইসি) পরীক্ষা দিতে সবসময় প্রস্তুত জানিয়ে কমিশনার মো. আলমগীর বলেছেন, এ পর্যন্ত ভালো কাজ করে যাচ্ছি এবং আগামীতেও করবো। আমাদের আহ্বান থাকবে, আপনারা নির্বাচনে অংশগ্রহণ করুন, আমাদের পরীক্ষা নিন।

বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা তো আমাদের পরীক্ষাই নিচ্ছেন না। পরীক্ষা না নিয়েই আমরা যে অকৃতকার্য হলাম কীভাবে আপনারা বুঝলেন। আমরা পরীক্ষা দিতে প্রস্তুত সব সময়।

মঙ্গলবার (২৫ এপ্রিল) নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার মো. আলমগীর এ আহ্বান জানান।

জাতীয় নির্বাচনের আগে পাঁচ সিটিতে ভোট, বেশির ভাগ দল এসব নির্বাচনে অংশ নিচ্ছে না। এটা কমিশনের প্রতি আস্থাহীনতা কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কমিশনার আলমগীর বলেন, সব দলের তো স্থানীয় পর্যায়ে অফিস থাকতে হবে। সব জেলায় দলগুলোর অফিস নাও থাকতে পারে।

তাহলে বিএনপির কি অফিস নেই? এ প্রশ্নের জবাবে কমিশনার বলেন, রাজনৈতিক কৌশল হিসেবে তারা বলেছে নির্বাচনে অংশ নেবে না। আমাদের বলেনি যে নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা থাকায় আমরা নির্বাচনে অংশ নেব না। ছোট ছোট দলের ওই রকম অফিস নেই, প্রতিদ্বন্দ্বিতা করার মতো তাদের হয়তো যোগ্য প্রার্থী নাও থাকতে পারে। সেটা তাদের ব্যাপার। বড় দলগুলো আসছে। বিএনপি আসছে না এটা তাদের রাজনৈতিক কৌশল। এটা আমাদের ব্যর্থতা নয়। তারা কি বলেছে নির্বাচন কমিশন ব্যর্থ নির্বাচন করেছে, এজন্য আসব না?

বাংলাদেশ সময়: ২২:৩১:৩৮   ৩৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ত্রয়োদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
চলছে তালিকা যাচাই-বাছাই, বাদ যাবে অমুক্তিযোদ্ধাদের নাম
সরকারকে ঝামেলায় ফেলতে পতিত দোসররা অপচেষ্টা চালাচ্ছে
হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদান কার্যক্রম পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত
বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম দ্রুত বাস্তবায়নে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলকে আহ্বান
শ্রমিকের অধিকার ও শোভন কাজ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : শ্রমমন্ত্রী
পার্বত্যমন্ত্রী সাচিং প্রুর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
রসায়নে নোবেল জিতলেন হেনরি ও কেনসো
একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ