ফরিদপুর সদরের নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুর সদরের নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠিত
বুধবার, ২৬ এপ্রিল ২০২৩



ফরিদপুর সদরের নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

ফরিদপুর সদর উপজেলার ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত নারী ও সাধারণ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৯টায় কবি জসীম উদদীন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াসিন কবির।

এর আগে গত ১৬ মার্চ সদর উপজেলার ১১ ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়।

শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার। এছাড়াও সংরক্ষিত নারী সদস্য এবং সাধারণ সদস্যদের শপথ বাক্য পাঠ করান সদর উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালী।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফ, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াসিন কবির, আশিকুল হক, বিপুল চন্দ্র দাস, জেলার সিনিয়র নির্বাচন অফিসার মো. হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, জনগণ আপনাদের ভোট দিয়ে সাধারণ মানুষের সেবা করার দায়িত্ব দিয়েছে, আগামী পাঁচ বছর স্থানীয় সরকারের নির্দেশ মোতাবেক আপনারা প্রত্যেকেই মানবসেবায় নিয়োজিত থাকবেন।

তিনি আরো বলেন, এই পাঁচটি বছর যারা সাধারণ মানুষের সেবা নিশ্চিত করবে এবং সুশাসন প্রতিষ্ঠা করবে তাদেরকে সাধারণ মানুষ আবারও ভোট দিয়ে তাদের দায়িত্ব অর্পণ করবে আর যারা এর ব্যত্যয় ঘটাবে তাদেরকে প্রত্যাখ্যান করবে। সুতরাং আপনাদের প্রত্যেকের উচিত নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করা।

বঙ্গবন্ধুকন্যা সরকারপ্রধান শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন বিধায় আজ স্থানীয় সরকার অনেক শক্তিশালী হয়েছে, চেয়ারম্যানদের ক্ষমতা প্রসারিত হয়েছে। বেড়েছে তাদের মানুষের সেবা করার ক্ষেত্রেও।

শপথ গ্রহণ অনুষ্ঠানে নবনির্বাচিত চেয়ারম্যান ১১, সংরক্ষিত নারী সদস্য ৩৩, সাধারণ সদস্য ৯২ মোট ১৪৩ জন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান পরিচালনা করেন সরকারি কমিশনার ভূমি জিয়াউর রহমান।

বাংলাদেশ সময়: ১১:৩৪:২৫   ৪২০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
শ্রমিকদের নিয়ে ‘অপপ্রচার’ হচ্ছে: মাসুদুজ্জামান
সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর এপিএস ওয়ালিউল্লাহ গ্রেপ্তার
আন্দোলনে ফ্যাসিস্টরা অনুপ্রবেশ করলে দায় সরকারের: নাহিদ ইসলাম
সরকারের প্ল্যান শুধু দফায় দফায় সবকিছুর দাম বাড়ানো: মঞ্জু
জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নে সরকার আন্তরিক: সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি
দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
সংবিধান সংশোধন কার্যক্রমে তরুণ প্রজন্মের মতামত ও সহযোগিতা গুরুত্বপূর্ণ: চিফ হুইপ
সময়ের চাহিদার সাথে সংগতি রেখে জাতীয় পরিকল্পনাকে আরো সমৃদ্ধ ও কার্যকর করা হচ্ছে - সমাজকল্যাণ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ