‘চরাঞ্চলে আরও এক হাজার প্রাথমিক বিদ্যালয় স্থাপনের পরিকল্পনা রয়েছে’

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘চরাঞ্চলে আরও এক হাজার প্রাথমিক বিদ্যালয় স্থাপনের পরিকল্পনা রয়েছে’
বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩



‘চরাঞ্চলে আরও এক হাজার প্রাথমিক বিদ্যালয় স্থাপনের পরিকল্পনা রয়েছে’

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, চরাঞ্চলে নতুন করে আরও এক হাজার প্রাথমিক বিদ্যালয় স্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের। এই অর্থবছরে ২০টি চরে নতুন করে বিদ্যালয় স্থাপনের কার্যক্রম শুরু করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) কুড়িগ্রামের ঐতিহ্যবাহী ফুলবাড়ী ডিগ্রি কলেজের ৫০ বছর পূর্তি উপলক্ষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এর আগে সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।

সুবর্ণজয়ন্তী উপলক্ষে কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলার সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ ছাড়া রয়েছে দেশের বরণ্য শিল্পীদের পরিবেশনায় দু’দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান।

এ সময় বক্তব্য রাখেন কুড়িগ্রামে ২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আলী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. মশিউর রহমান, কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬:০৬:২০   ৩৯৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আশেক মাহমুদ কলেজের হোস্টেল প্রাঙ্গণ থেকে অজ্ঞাত তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জামায়াতে ইসলামী বারবার মানুষের সঙ্গে মোনাফেকি করছে : রিজভী
দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন সমাজকল্যাণমন্ত্রী
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য ও শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির
কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী
ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান হুইপ দুলুর
ইয়ামালের জোড়া গোল, বার্সেলোনার পাঁচে পাঁচ
প্রধানমন্ত্রী স্রোতের বিরুদ্ধে গিয়ে আমাদের নিয়ে সাঁতার কাটছেন : গণপূর্তমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ