বগুড়ায় বোরো ধান কর্তনের উদ্বোধন : দ্রুত ধান কেটে ঘরে তোলার পরামর্শ

প্রথম পাতা » ছবি গ্যালারী » বগুড়ায় বোরো ধান কর্তনের উদ্বোধন : দ্রুত ধান কেটে ঘরে তোলার পরামর্শ
বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩



বগুড়ায় বোরো ধান কর্তনের উদ্বোধন : দ্রুত ধান কেটে ঘরে তোলার পরামর্শ

জেলার সারিয়াকান্দি উপজেলায় বৃহস্পতিবার বোরো ধান কর্তনের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম।
উদ্বোধনী অনষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক বলেছেন, বর্তমান সরকার কৃষকের ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে চান। শষ্য ভান্ডার খ্যাত বগুড়ায় কৃষকের ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে জেলা প্রশাসন নজরদারি অব্যাহত রাখবে।
সকালে সারিয়াকান্দি ফুলবাড়ি ইউনিয়নের আমতলী গ্রামের কৃষক ছানাউল ইসলামের জমিতে বোরো ধান কর্তনের উদ্বোধন করেন। তিনি বলেন, যাদের জমির ফসল পেকে গেছে তাদের দ্রুত ধান কেটে ঘরে তোলার আহ্বান জানান। কারণ যে কোন মূহুর্তে ঝড়-শীলা বৃষ্টি হলে ধান নষ্ট হতে পারে।
বোরোধান কর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারিয়াকান্দি-সোনাতলা আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান। তিনি বলেন, বগুড়ায় শস্য হিমাগার স্থাপন করতে ইতিমধ্যেই সংশ্লিষ্ট দপ্তরে আবেদন দেয়া হয়েছে। আশা করা যাচ্ছে সামনের বছর বগুড়ায় একটি হিমাগার স্থাপন করা হবে। জননেত্রী শেখ হাসিনা সবসময় কৃষক এবং কৃষির সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত আছেন।
বোরোধান কর্তন অনুষ্ঠানে উপস্থিত আরো উপস্থিত ছিলেন- সারিয়াকান্দি পৌরসভার মেয়র মতিউর রহমান মতি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া খামার বাড়ীর উপ-পরিচালক মতলবুর রহমান, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন কুমার বসাক।
এ দিকে বৃহস্পতিবার সারিয়াকান্দি উপজেলা হাট ফুলবাড়ির হাটে ব্যাপারীরা কৃষকের কাছ থেকে (বিআর-২৮) ধান কিনছে সাড়ে ৯০০ থেকে ১ হাজার ২০০ টাকা মন।
সারিয়াকান্দির ফুলবাড়ির জহুরুর ইসলাম জানান, তিনি আধা পাকা ধান বিক্রি করেছেন ১ হাজার ১০০ টাকা মন। তবে শুকনা ধান সাড়ে ১ হাজার ২০০ ৫০ টাকা। কৃষক লাল মোহাম্মদ জানান, বিঘাতে ১৯ মন থেকে ২২ মন পর্যন্ত ধান পেয়েছে অনেকে।

বাংলাদেশ সময়: ২১:৪৭:৩৯   ৩০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
নারায়ণগঞ্জে ডালিম হত্যা মামলার প্রধান আসামি সুইচ গিয়ার চাকুসহ গ্রেফতার
আমরা কী পেলাম সেটি নয়, দেশকে কী দিতে পারলাম সেটিই গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী
বাংলাদেশি আটকের পর ভারতীয় যুবককে ধরে আনল স্থানীয়রা
রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেবে জামায়াত
সোনারগাঁয়ে প্রকাশ্যে ছাত্রীকে লাথি মারা সেই কিশোর আটক
দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে ইউএনওদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী দৈনিক ১৮-১৯ ঘণ্টা কাজ করছেন : গণপূর্তমন্ত্রী
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী
জিডিপিতে পর্যটনের অবদান ৬-৭ শতাংশে উন্নীত করতে কাজ করছে সরকার : পর্যটনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ