দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণ নৌকার পক্ষেই ভোট দিবে : আইনমন্ত্রী

প্রথম পাতা » চট্টগ্রাম » দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণ নৌকার পক্ষেই ভোট দিবে : আইনমন্ত্রী
বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩



দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণ নৌকার পক্ষেই ভোট দিবে : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক এমপি বলেছেন, এই বছরের শেষ নাগাদ অথবা আগামী জানুয়ারীতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণ নৌকার পক্ষেই ভোট দিবে।
তিনি আজ বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ঐতিহ্যবাহী কাইতলা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আনিসুল হক আরো বলেন, দেশ ও জনগণের উন্নয়নে কাজ করার জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ২০ বার প্রাণনাশের চেষ্টা করা হয়েছে। জনগণ যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে না থাকে তাহলে দেশের উন্নয়ন ব্যাহত হবে। বাংলাদেশে যারা বিশ^াস করে না, জনগণকে শোষণ করতে রাজনীতি করে এবং অগ্নি সন্ত্রাস করে হত্যা করে জনগণ তাদেরকে প্রত্যাখান করবে।
যজ্ঞেশ^র উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে কাইতলা যজ্ঞেশ^র উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সৈয়দ মোহাম্মদ মহসিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, নবীনগর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির। এর আগে বিদ্যালয়ের শতবর্ষপূর্তি পালনে শিক্ষার্থীদের অংশগ্রহনে একটি আনন্দ র‌্যালি বের করা হয়। এছাড়াও দিনটি পালনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ২১:৪৫:১০   ৩৬২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


প্রধানমন্ত্রী দৈনিক ১৮-১৯ ঘণ্টা কাজ করছেন : গণপূর্তমন্ত্রী
সরকার ও জনগণের মধ্যে তথ্যের সেতুবন্ধনে পিআইডি’র ভূমিকা গুরুত্বপূর্ণ : তথ্য প্রতিমন্ত্রী
পাহাড়ি ঢল ঠেকাতে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে: ত্রাণমন্ত্রী
আমরা সামাজিক উন্নয়ন ও বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই: শিক্ষামন্ত্রী
রাঙ্গামাটিতে ক্লাব, সংস্থা এবং একাডেমির মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
গণঅভ্যুত্থানের প্রকৃত মালিক হচ্ছে দেশের ১৮ কোটি জনগণ: ভূমি প্রতিমন্ত্রী
জিলাপিতে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করায় চাঁদপুরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
কক্সবাজারে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
জুলাই গণহত্যায় জড়িত সবার বিচার নিশ্চিত করবে সরকার : ভূমি প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ