হত্যা মামলায় পলাতক আসামি টঙ্গী থেকে গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » হত্যা মামলায় পলাতক আসামি টঙ্গী থেকে গ্রেফতার
শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩



হত্যা মামলায় পলাতক আসামি টঙ্গী থেকে গ্রেফতার

নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি পেপার স্কু (৩৩)-কে গাজীপুরের টঙ্গী থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি দল বৃহস্পতিবার রাতে রাজধানীর অদূরে গাজীপুরের শিল্পনগরী টঙ্গী এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। আজ শুক্রবার র‌্যাব-৩ এর কমান্ডিং অফিসার (অধিনায়ক) লে. কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ গ্রেফতারের বিষয়টি বাসসকে নিশ্চিত করেছেন।
আসামি পেপার স্কু এর বিরুদ্ধে কলমাকান্দা থানায় ২০১১ সালের একটি হত্যা মামলা রয়েছে। মামলা দায়েরের পর থেকে সে আত্মগোপনে ছিল। বিচারিক প্রক্রিয়া শেষে ২০২২ সালে আদালত তাকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।

বাংলাদেশ সময়: ১৫:২১:৫৫   ৩৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কালকিনিতে সরকারি নিয়ম ভেঙে কলেজের ৫টি গাছ কর্তন: অধ্যক্ষ ও ইজারাদারের বাকযুদ্ধ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ওমানের উন্নয়নে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা রাজপরিবারের
পরিবেশ রক্ষা করতে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী
অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন
সংসদে ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাস
হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই : হর্ষবর্ধন শ্রিংলা
ডিম-মাংসের উৎপাদন বাড়িয়ে মূল্য যৌক্তিক পর্যায়ে রাখতে হবে -মৎস্য প্রতিমন্ত্রী
জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ