জয়ের সদস্য পদ নবায়নের মধ্য দিয়ে রংপুর আওয়ামী লীগের সদস্য সংগ্রহ শুরু

প্রথম পাতা » ছবি গ্যালারী » জয়ের সদস্য পদ নবায়নের মধ্য দিয়ে রংপুর আওয়ামী লীগের সদস্য সংগ্রহ শুরু
শনিবার, ২৯ এপ্রিল ২০২৩



জয়ের সদস্য পদ নবায়নের মধ্য দিয়ে রংপুর আওয়ামী লীগের সদস্য সংগ্রহ শুরু

প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের প্রাথমিক সদস্য পদ নবায়নের মাধ্য দিয়ে রংপুর বিভাগে আওয়ামী লীগের সদস্য পদ নবায়ন ও সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এই সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
জয়ের সদস্য পদ নবায়নের পর সদস্য পদ নবায়ন করেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এরপর সদস্য পদ নবায়ন করেন সভাপতিমন্ডলীর সদস্য শাজাহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, কোষাধ্যক্ষ এ এইচ এম আশিকুর রহমান, দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজার, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী, রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, দলের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, উপ দফতর সম্পাদক সায়েম খান ও হোসনে আরা লুৎপা ডালিয়া।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বিদেশ যাওয়ার সময়ও দলের সদস্য সংগ্রহের ওপর জোর দিয়েছেন। বৃহত্তর রংপুর আজ সেটাই শুরু করেছে।

বাংলাদেশ সময়: ২২:১৭:০৯   ৩৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে ছাত্রদল নেতার বিরুদ্ধে জমি দখলচেষ্টা ও মারধরের অভিযোগ
ফারাক্কার প্রভাবে দক্ষিণ-পশ্চিমের ৫৪ নদী ভরাট হয়েছে : পরিবেশ প্রতিমন্ত্রী
মাধ্যমিক পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক করেছিলেন খালেদা জিয়া
হুংকার দিয়েন না, সাহস থাকলে এখনই আসেন
পাহাড়ে মানসম্মত শিক্ষার উন্নয়ন ও অর্থনীতি বিকাশে কাজ করছে সরকার : পার্বত্যমন্ত্রী
ফিফা আসিয়ান কাপে পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় থাইল্যান্ডের
ঐতিহাসিক ঘোড়াঘাট দুর্গ ও সুজা মসজিদ পরিদর্শন করলেন দুই মন্ত্রী
পার্বত্যাঞ্চলের শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী বিশেষ বরাদ্দ দিয়েছেন
জাতিসংঘে প্রধানমন্ত্রীর কার্যক্রম বাণিজ্যে ইতিবাচক প্রভাব ফেলবে
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ