যশোর ঝিকরগাছার পল্লীতে প্রেমিকার ডাকে সাড়া দিতে গিয়ে প্রেমিক নিহত

প্রথম পাতা » খুলনা » যশোর ঝিকরগাছার পল্লীতে প্রেমিকার ডাকে সাড়া দিতে গিয়ে প্রেমিক নিহত
রবিবার, ৩০ এপ্রিল ২০২৩



যশোর ঝিকরগাছার পল্লীতে প্রেমিকার ডাকে সাড়া দিতে গিয়ে প্রেমিক নিহত

সুজন মাহমুদ (যশোর): যশোরের ঝিকরগাছা উপজেলাধীন ১নং গঙ্গানন্দপুর ইউনিয়নের শ্রীচন্দ্রপুর গ্রামে প্রেমিকার ডাকে সাড়া দিতে গিয়ে প্রেমিক ইলিয়াস হোসেন (১৯) পরপারে যাওয়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত ইলিয়াস হোসেন শ্রীচন্দ্রপুর গ্রামের ফারুক হোসেনের ছেলে ও চৌগাছার সলুয়া কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র।
ঘটনা সূত্রে জানা যায়, নিহত ইলিয়াস হোসেনের সাথে প্রতিবেশী আইনাল হকের মেয়ে ও গঙ্গানন্দপুর ডিগ্রি কলেজের এইচএসসির শিক্ষার্থী লুইছ পারভিন হিরা (১৮) এর সাথে প্রেমজ সম্পর্ক ছিল।

প্রেমের জের ধরে প্রেমিকার ডাকে সাড়া দিতে শনিবার গভীর রাতে দেখা করতে যান প্রেমিক ইলিয়াস। একপর্যায়ে তারা প্রেমিক জুগল প্রেমিকার ঘরের জানালার ধারে দাড়িয়ে কথা বলতে থাকে। এমন সময় কে বা কাহারা ইলিয়াসকে লক্ষ্য করে সজোরে আঘাত করলে সে ঘটনাস্থলে (জানালার পাশে) পড়ে যায়। পরে স্থানীয় লোকজন চলে আসে এবং ইলিয়াস কে মৃত অবস্থায় দেখতে পায়।
ঘটনার বিষয়ে নিহতের পরিবারের দাবি, পরিকল্পিতভাবে ইলিয়াসকে গভীর রাতে ডেকে নিয়ে হিরা ও তার পরিবারের সদস্যরা তাকে মারপিট করে হত্যা করা হয়েছে। নিহত ইলিয়াসের নাকের উপর আঘাতের চিহ্ন বিদ্যমান থাকতে দেখা গেছে।
অপরদিকে, হিরা ও তার পরিবারের সদস্যরা দাবি করছেন, ইলিয়াস দিনরাত হিরাকে বিরক্ত করতো। নিষেধ করলেও সে কোন কথা কর্ণপাত পরতো না। শনিবার গভীর রাতে হিরার সাথে দেখা করতে যান ইলিয়াস। কিন্তু হিরা দেখা করেনি। এ কারণে অভিমানে ইলিয়াস হিরার ঘরের জানালার গ্রিলে গলায় ফাঁস দিয়ে ইলিয়াস আত্মহত্যা করেছে।
এ বিষয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত বলেছেন, ইলিয়াস নামের একজনে মরদেহ পাওয়া গেছে। মরদেহটি পোস্টমর্টেমের জন্য মর্গে পাঠানো হয়েছে। পোস্টমর্টেমের রিপোর্ট পেলে সঠিক তথ্য পাওয়া যাবে নিহত ব্যক্তি কি ভাবে মারা গেছে। তবে দু’পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ করছে কিন্তু এখনও পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি। হিরা নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:২৩:৩২   ৩৮৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে আটক ১৭৫, জব্দ সাড়ে ৪ কোটি টাকার পণ্য
শেখ হাসিনার মতো গুম-খুনের রাজনীতি করতে চাই না : রিজভী
ভারতে অবস্থান করেও হত্যাকাণ্ডে ইন্ধন দিচ্ছে পতিত শক্তি: রিজভী
কুয়েটের সঙ্গে কেডিএ ও চীনা প্রতিষ্ঠান সিএমসির সহযোগিতা নিয়ে আলোচনা
ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ : আইনমন্ত্রী
সার বিতরণে অনিয়ম করলে কোনো ছাড় নেই: প্রতিমন্ত্রী অমিত
বাড়িতে হামলা করে আমাকে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, আটক ৬ বাংলাদেশি
খুলনায় বিভাগীয় বইমেলা শুরু হচ্ছে মঙ্গলবার
আমির হামজার নারীঘটিত ব্যাপার জামায়াত আমিরও জানেন: রাশেদ খান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ