বিশ্বে করোনায় আরও ১১৪ জনের মৃত্যু ও কমেছে শনাক্ত

প্রথম পাতা » আন্তর্জাতিক » বিশ্বে করোনায় আরও ১১৪ জনের মৃত্যু ও কমেছে শনাক্ত
মঙ্গলবার, ২ মে ২০২৩



বিশ্বে করোনায় আরও ১১৪ জনের মৃত্যু ও কমেছে শনাক্ত

করোনায় গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী আরও ১১৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ১৩০ জন। সুস্থ হয়েছেন ৪৩ হাজার ৬৯১ জন।

মঙ্গলবার (২ মে) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে রাশিয়ায়। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ৩১ জনের এবং আক্রান্ত হয়েছে ৪ হাজার ২৪২ জন। আর সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছে ৫ হাজার ৭৭৪ জন এবং মৃত্যু হয়েছে ৮ জনের।

এ ছাড়া জাপানে আক্রান্ত হয়েছে ৫ হাজার ২৬ জন এবং মারা গেছেন ৮ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছে ৮৯২ জন এবং মারা গেছেন ১৬ জন। থাইল্যান্ডে আক্রান্ত হয়েছে ১ হাজার ৮১১ জন এবং মারা গেছেন ১০ জন। ডেনমার্কে আক্রান্ত হয়েছে ৩৯ জন এবং মারা গেছেন ৫ জন। নিউজিল্যান্ডে আক্রান্ত হয়েছে ১ হাজার ৫৭৬ জন এবং মারা গেছেন ৫ জন। ক্রোয়েশিয়া আক্রান্ত হয়েছে ৫০৯ জন এবং মারা গেছেন ২৫ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৭২ লাখ ৯ হাজার ৮৫৭ জন। এরমধ্যে মারা গেছেন ৬৮ লাখ ৬৬ হাজার ৭২৩ জন। সুস্থ হয়েছেন ৬৫ কোটি ৯৭ লাখ ১৫ হাজার ৯৮০ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

বাংলাদেশ সময়: ১৫:২০:২৮   ৩৬০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


আন্তর্জাতিক শান্তি দিবস আজ
ট্রাম্পের সঙ্গে গ্রিনল্যান্ড চুক্তিকে ‘বাধ্যতামূলক’: ডেনমার্ক
সৌদি আরবকে রক্ষায় সবকিছু করতে প্রস্তুত ইসলামাবাদ: পাকিস্তান
আব্বাসকে ভিসা না দেওয়ার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে গভীর দুঃখ প্রকাশ জাতিসংঘ মহাসচিবের
ফিলিস্তিনি প্রতিনিধিদের ভিসা না দেওয়ার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ইইউ’র
মসজিদে জুমার নামাজে বোমা হামলা, ১৫ পুলিশসহ নিহত বেড়ে ২৭
শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে ঢাকা, যা বলল ভারত
ট্রাম্প ‘স্পষ্টতই’ উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপ চান : দ. কোরিয়ার প্রেসিডেন্ট
সমুদ্র গবেষণায় চীনের ফার্স্ট ইনস্টিটিউট অব ওশানোগ্রাফির সঙ্গে ঢাবির চুক্তি নবায়ন
দক্ষিণ লেবাননের একাধিক এলাকায় ইসরাইলি হামলা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ