কর্মচাঞ্চল্য ফিরেছে বাংলাবান্ধা স্থলবন্দরে

প্রথম পাতা » অর্থনীতি » কর্মচাঞ্চল্য ফিরেছে বাংলাবান্ধা স্থলবন্দরে
মঙ্গলবার, ২ মে ২০২৩



কর্মচাঞ্চল্য ফিরেছে বাংলাবান্ধা স্থলবন্দরে

মহান মে দিবস উপলক্ষে একদিন বন্ধ থাকার পর ফের কর্মচাঞ্চল্য ফিরেছে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে।

মঙ্গলবার (০২ মে) সকাল থেকে পুনরায় বন্দরে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই -খুদা মিলন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ১০ দিন পর শনিবার থেকে বন্দরের কার্যক্রম শুরু হয়। এর মধ্যে মে দিবস উপলক্ষে সোমবার (০১ মে) ভারত-বাংলাদেশ উভয় দেশের ব্যবসায়ীদের যৌথ সিদ্ধান্তে বাংলাবান্ধা-ফুলবাড়ি স্থলবন্দর দিয়ে সকাল থেকে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখা হয়।

তবে বন্ধের পর মঙ্গলবার সকাল থেকে পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়। এ সময় বন্দরে ইমিগ্রেশনে যাত্রী পারাপার স্বাভাবিক ছিল বলে জানিয়েছেন বাংলাবান্ধা স্থলবন্দরের কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৫:২৩:৩৭   ৩৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


২০৩১ সালের মধ্যে ৭ বিলিয়ন ডলারের অলংকার রপ্তানির লক্ষ্য
অর্থনীতি ঘুরে দাঁড়াতে বিনিয়োগের কোনো বিকল্প নেই : অর্থমন্ত্রী
কুনমিংয়ে মেকং-লানচান ফ্রুটস ফেস্টিভ্যাল: চীনের বাজারে বাংলাদেশের ফল রপ্তানির নতুন সম্ভাবনা
বর্তমান সরকারের অধীনে তথ্য বিভ্রান্তির সুযোগ নেই: অর্থমন্ত্রী
দেশে স্বর্ণের দাম ফের বাড়ল
স্বর্ণের দামে বড় লাফ, আজ থেকেই কার্যকর
কোরিয়ার সঙ্গে সিইপিএ স্বাক্ষর, ৯৭ শতাংশ বাংলাদেশি পণ্যে শুল্ক সুবিধা
জুলাইয়ে ৩.৮৯ বিলিয়ন মার্কিন ডলারের পোশাক রপ্তানি
বাণিজ্যমন্ত্রী–মিয়ানমার রাষ্ট্রদূত বৈঠক, বাণিজ্য বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা
স্বর্ণ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে সরকারের নীতিগত সহযোগিতার প্রশংসা বাজুসের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ