বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করতে চায় না জাপান: রাষ্ট্রদূত

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করতে চায় না জাপান: রাষ্ট্রদূত
বুধবার, ৩ মে ২০২৩



বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করতে চায় না জাপান: রাষ্ট্রদূত

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে জাপান কোনো মন্তব্য করতে চায় না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি।

বাংলাদেশের অন্যতম বড় উন্নয়ন অংশীদার জাপান। মেট্রোরেল, আড়াইহাজার অর্থনৈতিক অঞ্চল, মাতারবাড়িসহ বেশ কয়েকটি বড় প্রকল্পে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব করে আসছে দেশটি। তবে গত বছর বাংলাদেশের নির্বাচন নিয়ে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকির বিস্ফোরক মন্তব্য আলোচনার সৃষ্টি করে।

এরপর একই বছরের ডিসেম্বরে ঢাকায় জাপানের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পান ইওয়ামা কিমিনোরি। এর প্রায় সাড়ে ৪ মাস পর আজ বুধবার (০৩ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি।

এ সময় আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে প্রশ্ন এড়িয়ে যান জাপানের রাষ্ট্রদূত। জানান, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মন্তব্য করতে চান না তিনি।

‘বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা খাতে সহযোগিতা আরও বাড়াতে চায় জাপান। প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রির বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা চলছে,’ বলেন ইওয়ামা কিমিনোরি।

এদিকে বাংলাদেশের নিজস্ব ইন্দো-প্যাসিফিক কৌশলের সঙ্গে জাপানের নীতির মিল রয়েছে বলে জানান রাষ্ট্রদূত।

বাংলাদেশ সময়: ১৪:৪২:২৬   ৩৬৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সদরপুরে উপজেলা প্রশাসন ভলিবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
সরকারি প্রতিশ্রুতি বাস্তবায়নে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম পর্যবেক্ষণ করলেন দুই সংসদ সদস্য
পাকিস্তানের জাতীয় পরিষদ পরিদর্শন করেন স্পীকার
ফ্যাসিবাদ প্রতিরোধে সরকার ও বিরোধী দল ঐক্যবদ্ধ: হুইপ দুলু
তথ্য মন্ত্রণালয়ের ১৫ প্রতিষ্ঠান শক্তিশালী করতে সংসদীয় সাব কমিটি গঠনের সিদ্ধান্ত
অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশসেরা প্রতিনিধি হলেন মোস্তফা কামাল
কালকিনিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, প্রধান অতিথি ইউএনও
ইনিংস ঘোষণা করে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল দক্ষিণ আফ্রিকা
মিস ইউনিভার্সের ইতিহাসে প্রথমবার বিশ্বসুন্দরীর মুকুট জিতলেন মা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ