হজ যাত্রীরা যাতে হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে - বিমান মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » হজ যাত্রীরা যাতে হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে - বিমান মন্ত্রী
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬



হজ যাত্রীরা যাতে হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে - বিমান মন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা) বলেছেন, হজ যাত্রীরা যাতে কোনোভাবেই হয়রানির শিকার না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এছাড়া, হাজীদের সুষ্ঠুভাবে হজ সম্পন্ন করার ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ চেষ্টা চালাতে হবে। রাষ্ট্রের কর্মচারী হিসেবে এটা আমাদের নৈতিক দায়িত্ব।

আজ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে হজ ব্যবস্থাপনা অগ্রগতি বিষয়ক পর্যালোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, আমরা দেখবো উপযুক্ত ব্যক্তি উপযুক্ত স্থানে দায়িত্ব পালন করছেন কী না। মন্ত্রী এবং প্রতিমন্ত্রী হজ ক্যাম্প পরিদর্শন করে সরেজমিনে সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করার আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া সভায় হজ ফ্লাইটের ফ্রিকোয়েন্সি বৃদ্ধির বিষয়েও বিশদ আলোচনা হয়।

অন্যান্যের মধ্যে সভায় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মোঃ কামাল উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

বাংলাদেশ সময়: ০:০০:২৭   ১২৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার
ফতুল্লায় ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রূপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ১০ মাদকসেবীর কারাদণ্ড
জিয়া হলে সাতদিন চলবে বৃক্ষমেলা, ঘুরে দেখার আহ্বান ডিসির
বন্দরে প্রধানমন্ত্রীর তহবিলের চেক পেলেন ৩৪০ অসচ্ছল পরিবার
আলফাডাঙ্গায় উপজেলা প্রশাসনের মানবিক উদ্যোগে নতুন স্কুলব্যাগে উচ্ছ্বসিত দুর্গম এলাকার প্রায় ৫০০ শিক্ষার্থীরা
নির্ভুল ও হালনাগাদ মানচিত্র জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা
প্রকল্পে কোনো অনিয়ম পরিলক্ষিত হলে টেন্ডার বাতিল করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী
স্বচ্ছ ও কার্যকর কার্বন মার্কেট গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ