হিলিতে কেজিপ্রতি ১৫ টাকা বেড়েছে দেশি পেঁয়াজের দাম

প্রথম পাতা » ছবি গ্যালারী » হিলিতে কেজিপ্রতি ১৫ টাকা বেড়েছে দেশি পেঁয়াজের দাম
বুধবার, ৩ মে ২০২৩



হিলিতে কেজিপ্রতি ১৫ টাকা বেড়েছে দেশি পেঁয়াজের দাম

দেশের কৃষকদের কথা চিন্তা করে গত ১৫ মার্চ থেকে ভারত থেকে পেঁয়াজ আমদানির ইমপোর্ট পারমিট (এলসি) বন্ধ করে দিয়েছে বাংলাদেশ সরকার। আর এই সুযোগে দেশের কৃষকরা সিন্ডিকেট করে পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছে। যার ফলে এক সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি বেড়েছে ১৫ টাকা। দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।

বুধবার (৩ মে) দুপুরে সরেজমিন থেকে এ তথ্য পাওয়া যায়। বর্তমানে দিনাজপুরের হিলিতে প্রতিকেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ টাকা দরে; যা গত সপ্তাহে বিক্রি হয়েছিল ৩৫ টাকা দরে। ভারত থেকে আমদানি বন্ধ এবং দেশি পেঁয়াজের সরবরাহ কমের কারণে বেড়েছে দাম বলছেন ব্যবসায়ীরা।

হিলি বাজারে পেঁয়াজ কিনতে মিনহাজুল ইসলাম বলেন, দেশের বাজারে সব কিছুর দামই বেড়েই চলছে। ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হওয়ার পর থেকে দেশের কৃষকরা সিন্ডিকেট করে পেঁয়াজের দাম বৃদ্ধি করেছে। ঈদের আগে পেঁয়াজ কিনেছি ৩০ থেকে ৩৫ টাকা দরে। এখন সেই পেঁয়াজ ৫০ টাকা কেজি।

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা শাকিল মাহমুদ বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ। যার ফলে দেশের কৃষকরা দেশি পেঁয়াজের দাম বৃদ্ধি করে দিয়েছে। আগে প্রতি মণ পেঁয়াজ ৮০০ টাকা দরে কিনতাম। এখন ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ টাকা দরে কিনতে হচ্ছে। আমরা খুচরা বিক্রেতারা বেশি দামে পেঁয়াজ কিনে, বেশি দামে বিক্রি করছি। তবে আগের থেকে বিক্রি অনেকটাই কমে গেছে।

বাংলাদেশ সময়: ১৫:০৬:৩৯   ৩৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট
গডফাদারদের কারণেই এতদিন ফতুল্লা-গোগনগর নাসিকে অন্তর্ভুক্ত হয়নি: টিপু
প্রকৃত হকারদের তালিকা করে রেললাইনের পাশে পুনর্বাসন: নাসিক প্রশাসক
“জঞ্জালে ঘিরা বোয়ালমারী কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ: নতুন সভাপতি হয়ে দায়িত্বে ইউএনও”
ফরিদপুরে হাত-পা হারিয়ে হুইলচেয়ারে আদালত চত্ত্বরে ভুক্তভোগী, তিন মাসেও গ্রেপ্তার হয়নি প্রধান আসামী
আলফাডাঙ্গায় অবৈধ জালের বিরুদ্ধে অভিযান, ৭০ হাজার টাকার চায়না দুয়ারী পুড়িয়ে ধ্বংস
আন্তর্জাতিক মেলায় ক্ষুদ্র উদ্যোক্তাদের বুথ ভাড়া মওকুফের ঘোষণা বাণিজ্যমন্ত্রীর
কমনওয়েলথে রেকর্ড গড়ে সোনা জয় ভারতের মীরবাইয়ের
আইনজীবী শান্তকে পরিকল্পিতভাবে হত্যা করা হয় : পুলিশ
পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইন প্রয়োগ জরুরি : পরিবেশ প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ