বাগদানের তারিখ চূড়ান্ত রাঘব পরিণীতির!

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাগদানের তারিখ চূড়ান্ত রাঘব পরিণীতির!
রবিবার, ৭ মে ২০২৩



বাগদানের তারিখ চূড়ান্ত রাঘব পরিণীতির!

রাজনীতির জগৎ থেকে মনের মানুষ খুঁজে নিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী পরিণীতি চোপড়া। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, পাঞ্জাবের আপ সাংসদ (এমপি) রাঘব চাড্ডার সঙ্গে প্রেমের পর বাগদানে বাঁধা পড়ছেন এ প্রেমিক যুগল।

প্রথমদিকে তাদের ভালোবাসা গুঞ্জন বলে উড়িয়ে দেয়া গেলেও এখন আর সেটি বলার সুযোগ নেই। কারণ সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে এ জুটির বাগদানের তারিখ চূড়ান্ত হয়েছে।

চলতি মাসের ১৩ মে দিল্লিতে আনুষ্ঠানিকভাবে বাগদান সম্পন্ন হবে পরিণীতি ও রাঘবের। বাগদানের তারিখ চূড়ান্ত হওয়ার পর থেকেই মিডিয়া ও বলিপাড়ায় পরিনীতিকে এখন ‘বৌদি’ বলে সম্বোধন করা হচ্ছে। এতে লজ্জায় লালও হতে দেখা যাচ্ছে এ অভিনেত্রীকে।

পরিণীতি ও রাঘবের সম্পর্ক অবশ্য অনেক আগেই নিশ্চিত করেছিলেন আপ সাংসদ সঞ্জীব অরোরা। এক টুইটবার্তায় তিনি নতুন জুটির প্রতি শুভকামনা জানিয়েছেন সম্পর্কের শুরুতেই। এবার সে সম্পর্ক বাগদানের মধ্য দিয়ে আরও মজবুত হতে চলেছে।

এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার বলছে, পরিণীতির কাজিন বলি অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া অক্টোবরে লন্ডন থেকে ভারতের উদ্দেশে পাড়ি দেবেন। আর ওই সময়ই বড় বোনের উপস্থিতিতে বিয়ের গাঁটছড়াও বাঁধতে চলেছেন এ নতুন তারকা জুটি। যদিও জনসমক্ষে এখন পর্যন্ত রাঘব বা পরিণীতির কেউই এ বিষয়ে মুখ খোলেননি।

বাংলাদেশ সময়: ১০:১০:২৪   ২৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান
সেপ্টেম্বর পর্যন্ত যুদ্ধ করার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
জিয়াউর রহমান শিক্ষা ব্যবস্থায় জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন: শিক্ষামন্ত্রী
প্রধানমন্ত্রী নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই - সমাজকল্যাণ মন্ত্রী
সংস্কৃতি বিষয়ক মন্ত্রীর সাথে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করছে সরকার: নাহিদ ইসলাম
নির্বাচনে ফলাফল কারচুপির রহস্য উন্মোচিত হচ্ছে : মিয়া গোলাম পরওয়ার
অফিস সময়ে বাইরে রোগী দেখলে চিকিৎসকের নিবন্ধন বাতিল - স্বাস্থ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে যেসব বিষয়ে কথা হলো মার্কিন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ