তাপপ্রবাহ বাড়ছে, বিকেলে হতে পারে ঝড়বৃষ্টি

প্রথম পাতা » ছবি গ্যালারী » তাপপ্রবাহ বাড়ছে, বিকেলে হতে পারে ঝড়বৃষ্টি
রবিবার, ৭ মে ২০২৩



তাপপ্রবাহ বাড়ছে, বিকেলে হতে পারে ঝড়বৃষ্টি

আবারও বাড়ছে তাপপ্রবাহ। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস বলছে, রোববার (৭ মে) দুপুর পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রা বেশি থাকলেও বিকেলের দিকে ঝড়বৃষ্টি শুরু হতে পারে।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান সাংবাদিকদের জানান, মে মাসে গরমের পাশাপাশি সাধারণত ঝড়বৃষ্টিও দেখা যায়। আগামী কয়েক দিন এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে।

এদিকে বঙ্গোপসাগরে যে লঘুচাপ সৃষ্টির পূর্বাভাস ছিল, তা এখনো বহাল আছে। রোববার থেকে সোমবারের (৮ মে) মধ্যেই এই লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা পরে নিম্নচাপেও রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শনিবার (৬ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানান, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তার কাছাকাছি এলাকায় অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

তিনি আরও জানান, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। পরবর্তী তিন দিন আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে মনোয়ার হোসেন বলেন, লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে পারে।

লঘুচাপটি শক্তিশালী হয়ে সুস্পষ্ট লঘুচাপ, নিম্নচাপ, গভীর নিম্নচাপ এবং শেষে ঘূর্ণিঝড় ‘মোখা’য় রূপ নিতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে এটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে তা কোন্ দিকে যাবে, তা এখনও স্পষ্ট নয়।

বাংলাদেশ সময়: ১০:১১:৩৫   ৩৩৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


‎”ফরিদপুরের নগরকান্দা” ‎স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে যাবজ্জীবন
নারায়ণগঞ্জ সদরের ১১ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা সামগ্রী ও ঔষধ বিতরণ
ডেপুটি স্পীকারের সঙ্গে চার্চ অব ইংল্যান্ডের ফরেন পলিসি এ্যাডভাইজারের সাক্ষাৎ
ফরিদপুরে নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বাড়াতে ‘সিনেমাআরেনা’র সূচনা সভা
নগরকান্দায় দুই ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত
সরিষাবাড়ীতে অসময়ে ঝিনাই নদীর ভাঙন, আতঙ্কে নদীপাড়ের কৃষকেরা
নটর ডেমে দ্বিতীয়,ঢাকা বোর্ডে অষ্টম: মাদারীপুরের রিয়ানের অভাবনীয় সাফল্য
আল কোরআন ও আল হাদিস
পিএসসি সংস্কারসহ ১৩ দফা দাবি ছাত্রশিবিরের
মজুরি বোর্ড যৌক্তিক ও ন্যায্য মজুরি নির্ধারণ করবে : মাহদী আমিন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ