পিকআপের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে, কৃষকদল নেতা নিহত

প্রথম পাতা » চট্টগ্রাম » পিকআপের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে, কৃষকদল নেতা নিহত
রবিবার, ৭ মে ২০২৩



পিকআপের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে, কৃষকদল নেতা নিহত

পিকআপভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে লক্ষ্মীপুর সদর উপজেলা (পূর্ব) কৃষকদলের সহ-সভাপতি আলমগীর হোসেন (৪৫) নিহত হয়েছেন।

শনিবার (৬ মে) রাত সাড়ে ৮টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন থেকে তিনি মারা যান।

এরআগে দুপুর ১২টার দিকে সদর উপজেলার ভবানীগঞ্জ-দাসেরহাট সড়কের কুশাখালী এলাকাসংলগ্ন নতুন তেওয়ারীগঞ্জের তৈয়ব চৌধুরী পোলের গোড়ায় এ দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি।

নিহত আলমগীর তেওয়ারীগঞ্জের শহর কসবা গ্রামের শাহ আলমের ছেলে। তিনি পেশায় গ্রাম্য চিকিৎসক ছিলেন।

জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক নাছির আলম মিশন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আলমগীর বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেলে করে তার ফার্মেসিতে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি পিকআপভ্যান তাকে ধাক্কা দেয়। এতে আলমগীর গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে প্রথমে জেলা সদর হাসপাতালে ও পরে নোয়াখালীর একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকার একটি হাসপাতালে তাকে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন থেকে মারা যান তিনি।

লক্ষ্মীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোসলেহ উদ্দিন জানান, পিকআপভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১০:৩২:০৯   ৩৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


প্রাইমারি-মাধ্যমিক স্কুলে মিড ডে মিল চালু হবে : জোনায়েদ সাকি
আ. লীগকে রাজনৈতিক ও প্রশাসনিকভাবে মোকাবেলা করা হবে : পানিসম্পদমন্ত্রী
বান্দরবান শহরকে পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন পর্যটন নগরীতে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে -পার্বত্য মন্ত্রী
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি আটক
ফোন ছিনিয়ে নেওয়ার সময় বাধা দেওয়ায় লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় আঘাত
তিতাস-২৮ উদ্বোধন: জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস
বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী
আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়াপ্রেমী : কামরুল হুদা
প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম
লক্ষ্মীপুরে তিন হোটেলে ১০ লাখ ২০ হাজার টাকা জরিমানা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ