৭৬ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » ৭৬ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী আটক
রবিবার, ৭ মে ২০২৩



৭৬ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী আটক

মোস্তাফিজার রহমান রংপুর প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় অভিযান চালিয়ে ৭৬ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৭ মে) সকালের দিকে রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপ কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার খাটিয়ামারি এলাকার মাদক ব্যবসায়ী গোলজার হোসেন (২৩) ও একই উপজেলার নওদাপাড়ার মাসুদ রানা (২১)।
পুলিশ জানায়, শনিবার (৬ মে) দিবাগত রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রৌমারী সদর ইউনিয়নের ফুলবাড়ী ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় অভিযান চালায় রৌমারী থানা পুলিশের একটি দল। এসময় রাস্তা দিয়ে ব্যাটারিচালিত ইজিবাইকের সিটের নিচে বিশেষ কায়দায় ফিটিং করে মাদক পরিবহনের সময় ৭৬ বোতল বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গোলজার হোসেন ও মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়।
ওসি রূপ কুমার সরকার বলেন, গ্রেপ্তার ওই দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:১২:২৩   ৩৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিএনপি সরকার দেশের অর্থনীতি রক্ষা এবং সম্পদ বৃদ্ধির চেষ্টা করছে : রুহুল কবির রিজভী
সোনারগাঁয়ে ৩৫ বোতল স্কাফসহ গ্রেপ্তার ৩
৩০ ডিসেম্বরেও কোনো পলাতক ফিরে আসবে না: সাখাওয়াত
জামায়াত শেখ হাসিনা ও আ. লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে
প্রাথমিক শিক্ষকদের এআইভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে: ববি হাজ্জাজ
গায়ের জোরে ইরানিদের দমানো যাবে না
প্রাইমারি-মাধ্যমিক স্কুলে মিড ডে মিল চালু হবে : জোনায়েদ সাকি
রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ