সোনারগাঁয়ে ৩৫ বোতল স্কাফসহ গ্রেপ্তার ৩

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁয়ে ৩৫ বোতল স্কাফসহ গ্রেপ্তার ৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬



সোনারগাঁয়ে ৩৫ বোতল স্কাফসহ গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৫ বোতল স্কাফসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে সোনারগাঁ জাদুঘরের ১ নম্বর গেট থেকে টিপরদীগামী সড়কের টিপরদী এলাকায় সাততলা ভবনের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার শিংপাড়া এলাকার মৃত সোরহাব মল্লিকের ছেলে আনোয়ার হোসেন মল্লিক (৪৫), বাগেরহাটের শরণখোলা উপজেলার মালিহা রাজাপুর এলাকার বাবুল হোসেনের ছেলে অভি ইসলাম ওরফে ইয়ামিন (২৫), এবং বরিশালের বাকেরগঞ্জ উপজেলার উত্তর চৈতা এলাকার বারেক হাওলাদারের ছেলে মনির হাওলাদার (৩৫)।

পুলিশ জানায়, আনোয়ার বর্তমানে ঢাকার কাফরুলের আগারগাঁও তালতলা এলাকায় এবং মনির কামরাঙ্গীরচর এলাকায় বসবাস করেন।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক পিপিএমের তত্ত্বাবধানে এসআই সালেকুজ্জামানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানে গ্রেপ্তার তিনজনের হেফাজতে থাকা একটি কালো পলিথিনের ব্যাগ থেকে ৩৫ বোতল স্কাফ উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৩৬:২৬   ৩৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সোনারগাঁয়ে বিয়েতে আসার পথে ট্রলারডুবি, নিহত ১, একই পরিবারের নিখোঁজ ৪
রূপগঞ্জে বাড়িতে ডাকাতি, ৫ জন গ্রেপ্তার, স্বর্ণালংকার ও অস্ত্র উদ্ধার
মহিলা কলেজের ছাত্রীরাই ভবিষ্যতে নেতৃত্ব দেবে: সাখাওয়াত
তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক
গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয় : কাদের গনি চৌধুরী
শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার - তথ্য প্রতিমন্ত্রী
অবকাঠামোগত উন্নয়ন যেমন দরকার, তেমনি শিক্ষার গুণগত মান বৃদ্ধি করাও গুরুত্বপূর্ণ - শ্রমমন্ত্রী
জামালপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি শাহীন মেম্বার গ্রেফতার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ